অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি, লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন সৌমিত্র
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি তুললেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এই মর্মে তিনি লোকসভার স্পিকারকে পর্যন্ত চিঠি লিখলেন। চিঠিতে তাঁর আবেদন, কলকাতার হাইকোর্টের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ করা হোক।
লোকসভরা স্পিকারকে লেখা সৌমিত্র খাঁয়ের চিঠি নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। চিঠিতে সৌমিত্র লিখেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, তা আমাদের সংবিধান ও বিচারব্যবস্থার জন্য অবমাননাকর।

তাঁর কথায়, আমরা কখনই আমাদের বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে পারি না। বিচারব্যবস্থার বিরুদ্ধাচারণও করতে পারি না। কিন্তু বিচারব্যবস্থার বিরুদ্ধাচারণ করে সেই অন্যায় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা হাইকোর্টকে অপমান করেছেন, সংবিধানকে আক্রমণ করেছেন।
সৌমিত্র খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুক্তি সাজিয়ে তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন। লোকসভার স্পিকারকে তিনি জানিয়েছেন, বিচারব্যবস্থার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী মন্তব্য করেছেন। কীভাবে সমালোচনা করেছেন বিচারপতির।
রাজ্যে ভোট সন্ত্রাসে আহত তৃণমূলকর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটে হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। অভিষেক বলেন, বিচারব্যবস্থার একাংশ মদত দিচ্ছে বিজেপিকে। আদালতের প্রোটেকশনের কারণে ভোট সন্ত্রাসে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ।
As the member of Parliament we should follow some norms and decorum.
— Saumitra khan (@KhanSaumitra) July 15, 2023
The way #AbhishekBanerjee made comment on Honourable High court of WB, This is insult for our judiciary or our constitution.
Wrote letter to respected Shri @ombirlakota Ji for proper action. @SuvenduWB pic.twitter.com/fKOqNhAnJ3
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সমালোচিত হয় বিভিন্ন ক্ষেত্রে। শুধু বিজেপি নেতারাই নন, সমালোচনা করেন সিপিএম নেতা বরিষ্ঠ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তিনি বলেন, অভিষেক প্রলাপ বকছেন। প্রশাসনকে কাজ করতে আদালত কখনই বাধা দেয়নি। বিচারব্যবস্থা সর্বদা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলে।
লোকসভার স্পিকারকে লেখা সেই চিঠি আবার টুইটারে পোস্ট করেন। তিনি টুইটে লেখেন, সংসদ সদস্য হিসেবে আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। তাই লোকসভার অধ্যক্ষ আশা করি বিবেচনা করবেন বিষয়টি। একজন সাংসদ হিসেবে এ ধরনের মন্তব্য বিচারব্যবস্থা ও সংবিধানের জন্য অপমানজনক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications