"আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে..." ভোটের আগের দিন সহজ পাঠে মন দিয়েছেন সৌগত রায়
আগামী কাল সকাল থেকে দমদম লোকসভা কেন্দ্রে ভোট। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে এই লোকসভা কেন্দ্রে। দীর্ঘ দিনের সাংসদ তৃণমূলের সৌগত রায়। গতকাল তাঁর প্রচার শেষ করেছেন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠে তিনি ডুবে থাকলে কিছুটা সময়
এক মাসের বেশি সময় ধরে তার যেন নাওয়া খাওয়ার সময় ছিল না। ভোটের টিকিট পাওয়ার পরেই নেমে পড়েছিলেন প্রচারে। কর্মী সভা তো বটেই। পথসভা, পাড়ায় পাড়ায় প্রচারেও খামতি দেননি প্রৌঢ় সৌগত রায়।

শুক্রবার তিনি বাড়িতেই কাটালেন। তুলে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বই। একের পর এক ছড়া আউরে যেতে লাগলেন পাতা উল্টে। পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি। রড আয়রনের একটি খাটে আধশোয়া ভঙ্গিতে সৌগত রায়কে দেখতে পাওয়া গেল।
রবীন্দ্রনাথ ঠাকুর পড়লে শক্তি পাওয়া যায়। এ কথাই জানালেন সৌগত রায়। কর্মী সভা, জনসংযোগ সবই হয়ে গিয়েছে। যা কাজ রয়েছে, সেই সব কর্মীদের হাতে। এখন কিছুটা সময় বাড়িতে জিরিয়ে নেওয়া। সে কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিয়ে পড়তে শুরু করা। "আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে..." বলতেও শুরু করলেন সৌগত রায়।
আগামী কাল শনিবার সকাল থেকে ভোট শুরু। তাই নিয়ে তিনি চিন্তিত? সে বিষয়টি প্রকাশ করলেন না কোনওভাবে। দমদম লোকসভা কেন্দ্রের দীর্ঘ দিনের সাংসদ তিনি। দমদম লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থ সুজন চক্রবর্তী। এছাড়াও বিজেপির হয়ে লড়াই করছেন শীলভদ্র দত্ত।
এই কেন্দ্র নিয়ে এবার যথেষ্ট চর্চা রয়েছে। কোনও দলই ভোটের ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রার্থীরাও শেষ দিন পর্যন্ত মাটি আঁকড়ে প্রচার করেছেন। মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন। কতটা কঠিন লড়াইয়ের সামনে সৌগত রায়কে পড়তে হবে? এই প্রশ্ন রয়েছেই।












Click it and Unblock the Notifications