এসএসসি প্রকাশিত দাগিদের তালিকায় বিজেপি নেতার ছেলের নাম, কটাক্ষ শওকতের
স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্য চাকরিপ্রাপকদের নাম প্রকাশ করেছে তাতে তৃণমূলের অনেকের নাম থাকায় সরব হয়েছে বিজেপি। কিন্তু বীরভূম হোক বা দক্ষিণ ২৪ পরগনা- ওই তালিকায় বিজেপির অনেকেরও নাম রয়েছে বলে জানা গিয়েছে।
এসএসসি প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক অতনু মণ্ডলের। তিনি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডলের পুত্র। এসএসসি প্রকাশিত দ্বিতীয় দফার তালিকার ২০০ নম্বরে নাম রয়েছে অতনুর। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি ওই স্কুলে পড়াচ্ছেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় অতনুর। সুপ্রিম কোর্ট যখন বেতন ফেরানোর কথা বলেছিল তখন থেকে অতনু আর স্কুলে যাননি বলেই খবর। এবার দাগিদের তালিকায় নাম ওঠায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে অতনুর। অতনুর বাবার যদিও দাবি, তাঁর ছেলে ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো। স্কুলেও ভালো পড়ান। তিনি ভালো কিনা ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে চাইলেই জানা যাবে। তবে টাকা দিয়ে চাকরি পাওয়া নিয়ে সদুত্তর দিতে পারেননি ওই বিজেপি নেতা।
তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা বলেন, যারা সব সময় তৃণমূলকে আক্রমণ করছে তাদের বাড়ির ছেলেদেরই চাকরি চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications