ভোটার তালিকা সংশোধনে ধীর গতি, ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র সাড়ে ৭ লক্ষ! আরও বিচারক আসছেন রাজ্যে

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে এখনও বিপুল সংখ্যক আবেদন বিচারাধীন অবস্থায় রয়েছে। মোট প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত সাড়ে ৭ লক্ষের মতো আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিচারাধীন আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আজ অর্থাৎ শনিবার ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও বিচারক রাজ্যে আসছেন। তাঁরা এসআইআর প্রক্রিয়ায় তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের কাজে যুক্ত হবেন।

এদিকে এই সংশোধন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই নানা অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ, কয়েকজন জীবিত ভোটারকে ভুলবশত 'মৃত' হিসেবে দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সিইও স্পষ্ট জানিয়েছেন, কোনও জীবিত ব্যক্তিকে যদি মৃত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টরা কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে ও কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৬৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে কেউ মৃত, কেউ অন্যত্র স্থানান্তরিত, কেউ দীর্ঘদিন অনুপস্থিত বা অন্য জায়গায় নাম নথিভুক্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম 'অ্যাডজুডিকেশন' বা বিচারাধীন তালিকায় রয়েছে।

সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে এই সমস্ত আবেদন খতিয়ে দেখছেন নিযুক্ত বিচারকেরা। সিইও এর দাবি অনুযায়ী, এখনও রাজ্যে প্রায় ৫২ লক্ষেরও বেশি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি শেষ হতে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি।

নির্বাচন কমিশনের সূত্রে খবর, আগামী দিনে এই প্রক্রিয়ার গতি আরও বাড়তে পারে। কারণ, বিহার ও ঝাড়খণ্ডসহ প্রতিবেশী রাজ্যগুলি থেকে প্রায় ২০০ জন বিচারককে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁরা যোগ দিলে তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে কমিশন।

উল্লেখ্য, আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেখানে রাজ্যের এই বিপুল সংখ্যক বিচারাধীন ভোটারের বিষয়টি তুলে ধরা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। আদালতকে জানানো হবে এখনও পর্যন্ত কত আবেদন নিষ্পত্তি হয়েছে, কতগুলি বাকি রয়েছে ও গোটা প্রক্রিয়ায় কী ধরনের সমস্যা বা সুবিধা সামনে এসেছে।

প্রথম দফায় প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন ভোটার রয়েছে মুর্শিদাবাদ ও মালদহ জেলায়। মালদহ জেলায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। এর মধ্যে প্রায় ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জনের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+