মুখে স্বাধীন ভারত অমর রহে স্লোগান, পায়ে জুতো! ফের বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

মুখে স্বাধীন ভারত অমর রহে স্লোগান, পায়ে জুতো! ফের বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি

ফের বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার এই বিতর্ক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান ঘিরে। তিনি স্বাধীনতা দিবসের দিন এক অনুষ্ঠানে গিয়ে 'স্বাধীন ভারত অমর রহে' বলেন বলে জানা গিয়েছে। ডুয়ার্সের লাটাগুড়িতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের স্লোগান

স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের স্লোগান

ফের একবার বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৭৪ তন স্বাধীনতা দিবসের দিন এক অনুষ্ঠানে গিয়ে তিনি স্লোগান দেন, স্বাধীন ভারত অমর রহে। নেতার দেওয়া স্লোগানে গলা মেলান তাঁর পাশে থাকা অন্যরাও।

জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন

জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন

তিনি জুতো পরেই জাতীয় পতাকা উত্তোলন করেন। এই ঘটনাও চোখ এড়ায়নি অনেকের। ফলে তীব্র কটাক্ষের মধ্যে পড়তে হয়েছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ

এদিকে এই দুই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল। নানা ব্যক্তি নানা মন্তব্যে ভূষিত করেছেন দিলীপ ঘোষকে।

 এর আগে বলেছিলেন প্রধানমন্ত্রী অমর রহে

এর আগে বলেছিলেন প্রধানমন্ত্রী অমর রহে

শুধু শনিবারের স্লোগানেই বিতর্ক তৈরি হয়নি, এর আগে এক অনুষ্ঠানে তাঁর স্লোগান ছিল প্রধানমন্ত্রী অমর রহে। সেই সময়ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+