এসআইআর ম্যাপিং: এখনও পর্যন্ত ৬৮% ভোটারের যাচাই বাকি! নথি ছাড়া কী সমস্যায় পড়বেন তারা? জানুন
রাজ্যে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া (SIR) চালু হয়ে গেছে ৷ তবে SIR শুরু হওয়ার আগে শুরু হয়েছে ভোটার তালিকায় থাকা নাম ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ ৷ সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ভোটার তালিকার ম্যাপিংয়ে ৩২.০৬ শতাংশ ভোটারের তথ্য মিলেছে। অর্থাৎ সোমবার পর্যন্ত ২ কোটি ৪৫ লক্ষ ৭১ হাজার ১১৪ ভোটারের তথ্য এই ম্যাপিংয়ে মিলেছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোট দেওয়ার জন্য ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। প্রায় সাড়ে সাত কোটিরও বেশি মানুষ। এখন পর্যন্ত পুরো ম্যাপিং ও ম্যাচিংয়ের কাজ শেষ করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। তবে কমিশন খুব তাড়াতাড়ি বাকি থাকা সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে।

মূলত, বিহারের হওয়া SIR-এর কাজকে সামনে রেখেই ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চালু হয়েছে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া। 2002 সালে রাজ্যে SIR-এর সময় অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি না হয়ে হাতে কলমেই তা সম্পূর্ণ হয়েছিল। কারণ তখন অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কোনও অবকাশ ছিল না। তবে এবারের SIR-এর পুরো প্রক্রিয়াটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাই এসআইআর শুরু হওয়ার আগে ভাগেই কিছুটা কাজ এগিয়ে রাখতে চাইছে নির্বাচন কমিশন ৷ তাই ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ করা হয়েছে।
ভোটার তালিকায় ম্যাপিং ও ম্যাচিংয়ের মানে হলো- এই বছরের প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের শেষ স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর তালিকা মিলিয়ে দেখা। ।এই বছরের প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকায় ঠিক কতজনের নাম আলাদা আছে সেটা দেখা হয়। সঙ্গে এখনকার ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের মা-বাবার নাম আগের এসআইআরের তালিকায় আছে কি না সেটাও দেখা হয়।
নির্বাচন কমিশনের সূত্রে বলা হয়েছে, যে যে ব্যক্তির সমস্ত তথ্য মোলে যাবে তাঁদের আর আলাদা করে নথিপত্র বা প্রমাণপত্র দেখতে হবে না। কেবলমাত্র কমিশনের দেওয়া এনুমারেশন ফর্ম পূরণ করলেই চলবে। যাঁদের নামের মিল পাওয়া যাবে না শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই এই নথিপত্র বা প্রমানপত্র যাচাই করা হবে।












Click it and Unblock the Notifications