প্রকাশিত হল SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা! বুথে বুথে ঝুলছে লিস্ট, জেলায় জেলায় বাড়ছে উদ্বেগ
অবশেষে প্রকাশিত হল এসআইআর (SIR)-এর চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকা অফলাইনে প্রকাশিত হয়েছে। ডিএম এবং বিডিও অফিসে ইতিমধ্যেই হার্ড কপি পৌঁছে গিয়েছে। সেখান থেকে ব্লকভিত্তিক যে সমস্ত বিএলও-রা রয়েছেন তাদের মাধ্যমে বুথে বুথে তালিকা টাঙানো হচ্ছে। শীঘ্রই অনলাইনেও সেই তালিকা দেখা যাবে।

রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় একই ছবি সামনে এসেছে। নন্দীগ্রাম থেকে ঠাকুরনগর, সমস্ত জায়গাতেই বুথে গিয়ে সরাসরি নাম মিলিয়ে দেখার সুযোগ পাচ্ছেন ভোটাররা। তবে তালিকা প্রকাশ হওয়ার পরই কোথায় কত নাম বাদ পড়েছে, তা নিয়ে প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হয়েছে।
নন্দীগ্রামে একাধিক বুথে খসড়া তালিকার সাথে মিল পাওয়া গেলেও ২১৯ নম্বর বুথে কিছু নাম বাদ যাওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি যে, বাঁকুড়ায় প্রায় ৩৩০০ জন ভোটারের নাম বাদ পড়েছে। ৭০ নম্বর বুথে বাদ গিয়েছে তিনটি নাম, আর প্রায় ৩৯ হাজার নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। ঠাকুরনগরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। প্রায় ৩০ হাজার নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে সেখানে।
তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে নাম মিলিয়ে দেখার হিড়িক। কোথাও স্বস্তির ছবি, কোথাও আবার বাদ পড়া নাম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।












Click it and Unblock the Notifications