এনুমারেশন ফর্মে ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিল নির্বাচন কমিশন, বিএলওদের হাতে নতুন ক্ষমতা

নির্বাচন কমিশন এনুমারেশন ফর্মে ভুল তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে, যা বুথ স্তরের আধিকারিক (বিএলও) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)-রা ব্যবহার করতে পারবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটারদের তথ্য অন্তর্ভুক্তিতে ভুল থাকলে তা এখন সংশোধন করা যাবে। সোমবারই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সম্প্রতি ভোটার তথ্য ডিজিটাইজেশনের সময় 'ভুল এন্ট্রি’ নিয়ে ব্যাপক অভিযোগ উঠছিল। অনেকেই বিএলও ও ইআরওদের বিরুদ্ধে ভুল তথ্য অন্তর্ভুক্তির নালিশ জানিয়েছেন। এমনকী, বিএলএ-দের চাপে বিএলও-রা ভুল করতে বাধ্য হয়েছেন বলেও দাবি ওঠে। এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ।

এসআইআর-এর জন্য বর্ধিত সময়ের মধ্যে এই ভুল সংশোধনের কাজ শেষ করতে হবে। কমিশন সূত্রে খবর, এই বাড়তি সময়ে বিএলও-রা যেকোনও ভুল এন্ট্রি শুধরে নিতে পারবেন। কমিশনের এক আধিকারিকের মতে, শুনানিতে তথ্য যাচাইয়ের সুযোগ থাকলেও, আগে থেকেই ভুল সংশোধন করা জরুরি। বিএলও অ্যাপে 'এডিট’ অপশন চালু হওয়ায় এখন আপলোডের পরেও তথ্য পরিবর্তন করা সম্ভব, যা পূর্বে করা যেত না।

নির্বাচন কমিশন এসআইআর-এর প্রক্রিয়াগুলি সাত দিনের জন্য পিছিয়ে দিয়েছে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড করতে হবে। এছাড়া, ৯ ডিসেম্বর খসড়া তালিকা এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, এনুমারেশন ফর্মের তথ্য আপলোডের সময়সীমা বাড়িয়ে এখন ১১ ডিসেম্বর করা হয়েছে। এরপর ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ চলবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এই খসড়া তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর ১৫ জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত যেকোনও অভিযোগ বা আপত্তি কমিশনের কাছে জানানোর সুযোগ মিলবে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইআরও-রা এই আপত্তি, অভিযোগ ও দাবি খতিয়ে দেখবেন। প্রয়োজনে ভোটারদের শুনানিতে ডেকে বিতর্ক নিষ্পত্তি করবেন এবং সন্দেহ দূর করতে আলোচনা চালাবেন।

১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। সবকিছু ঠিক থাকলে, অবশেষে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর মাধ্যমে ভোটার তালিকায় নির্ভুলতা ও স্বচ্ছতা আরও নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+