SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ: রাজ্যজুড়ে বাদ ৫৮ লক্ষের বেশি নাম, কোন জেলায় কত? জেনে নিন

প্রকাশ্যে এসেছে SIR-এর খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের নাম। তবে তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সামনে এসেছে বড় তথ্য। রাজ্য জুড়ে বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। মোট হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৪টি জেলায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই

SIR-

দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি নাম বাদ

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলায় ৮ লক্ষেরও বেশি ভোটারের নাম খসড়া তালিকায় নেই। সংখ্যার নিরিখে এই জেলাই শীর্ষে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কী ছবি?

উত্তরবঙ্গের দিকেও নজর দিলে একাধিক জেলায় উল্লেখযোগ্য সংখ্যায় ভোটারের নাম বাদ পড়েছে। যেমন-

  • কোচবিহার: বাদ ১ লক্ষ ১৩ হাজার ৩৩৫ জন (৪.৫৫%)।
  • জলপাইগুড়ি: ১ লক্ষ ৩৩ হাজার ৯ জন (৬.৯৫%)।
  • দার্জিলিং: ১ লক্ষ ২২ হাজার ২৭৪ জন (৯.৪৬%)।
  • উত্তর দিনাজপুর: ১ লক্ষ ৭০ হাজার ৪৭০ জন (৭.৩৫%)।
  • দক্ষিণ দিনাজপুর: ৮০ হাজার ৯৭৫জন (৬.০৮ %)।
  • মালদহ: ২ লক্ষ ৭ হাজার ৮২৭ জন (৬.৩১%)।
  • আলিপুরদুয়ার: ৯৫ হাজার ২৬৭ জন (৭.৩৩%)।

কালিম্পংয়ে সবচেয়ে কম নাম বাদ

জানা যাচ্ছে যে, উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ে তুলনামূলক ভাবে সবচেয়ে কম নাম বাদ পড়েছে। সেই জায়গায় ১৭ হাজার ৭৫৪ জন ভোটারের নাম নেই, যা শতাংশের হিসেবে ৭.৮৪।

দক্ষিণবঙ্গের জেলাগুলির চিত্র:

দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বড় সংখ্যায় ভোটারের নাম বাদ পড়েছে। যেমন-

  • মুর্শিদাবাদ: ২ লক্ষ ৭৮ হাজার ৭০জন (৪.৮৪%)।
  • নদিয়া: ২ লক্ষ ১৬ হাজার ৫৭৭ জন (৪.০৯%)।
  • উত্তর ২৪ পরগনা: ৭ লক্ষ ৯২ হাজার ৬৪ জন (৯.৫৪%)।

কলকাতায় উদ্বেগজনক পরিসংখ্যান

কলকাতার ক্ষেত্রে নাম বাদ পড়ার পরিসংখ্যান আরও বেশি নজর কেড়েছে। যেমন-

  • দক্ষিণ কলকাতা: ২ লক্ষ ১৬ হাজার ২০৭ জন (২৩.৮৩%)।
  • উত্তর কলকাতা: ৩ লক্ষ ৯০ হাজার ৫৫৭ জন (২৫.৯৩%)।

হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কোথায় কত নাম বাদ?

  • হাওড়া: ৪ লক্ষ ৪৭ হাজার ২৪০ জন (১০.৮%)।
  • হুগলি: ৩ লক্ষ ১৮ হাজার ৮৫৩ জন (৬.৬৮%)।
  • পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৪১ হাজার ৮৫২ জন (৩.৩১%)।
  • ঝাড়গ্রাম: ৫২ হাজার ৭৫৪ জন (৫.৫৩%)।
  • পশ্চিম মেদিনীপুর: ২ লক্ষ ৩ হাজার ২৫৭ জন (৫.০৬%)
  • পুরুলিয়া: ১ লক্ষ ৮৩ হাজার ৩৮৭ জন (৭.৫৭%)।
  • বাঁকুড়া: ১ লক্ষ ৩২ হাজার ৭৭৫ জন ( ৪.৩৮%)।
  • পূর্ব বর্ধমান: ২ লক্ষ ৮ হাজার ৭ জন (৪.৯৮%)।
  • পশ্চিম বর্ধমান: ৩ লক্ষ ৬ হাজার ১৮১ জন (১৩.১৬%)।

আপনার নাম বাদ পড়লে কী করবেন?

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, খসড়া তালিকায় যদি করোও নাম না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন এবং দাবি জানানোর সুযোগ থাকবে। কমিশনের অ্যাপ কিংবা সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+