ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন
ভোটের আগে টানা প্রচারের ব্যস্ততার মধ্যে হঠাৎ করেই ভবানীপুরে মাঝরাতে যেতে হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে ঘটনাস্থল থেকেই কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের সাথে যোগাযোগ করেন তিনি।

ঘটনাটি ঘটেছে আলিপুর থানার অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে যে, ভবানীপুর কেন্দ্রের জন্য বিজেপির একটি নির্বাচনী ক্যাম্প সেখানে তৈরি করা হচ্ছিল। আর সেই কাজের জন্যেই একটি বাঁশ বোঝাই গাড়ি বুধবার রাতে এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপির অভিযোগ যে, আলিপুর চিড়িয়াখানার কাছে পৌঁছনোর পরেই সেই গাড়িটিকে আটকে দেয় পুলিশ। আর এই ঘটনার কারণে স্থানীয় বিজেপি সমর্থকদের এতে পুলিশের বচসা শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশও সেখানে মোতায়েন করা হয়।
খবর পাওয়ার পরে শুভেন্দু অধিকারী গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে যান। সেখান থেকেই তিনি কলকাতা পুলিশের কমিশনারের সাথে ফোনে কথা বলেন। সেইসঙ্গে, সম্পূর্ণ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার নজরেও আনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পরে আশ্বাস পাওয়ার পর কিছুক্ষণ সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ বিজেপি নেতা। শেষ পর্যন্ত পুলিশ ওই গাড়িটিকে ছেড়ে দেয় এবং পরিস্থিতি আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়।
সমস্ত কিছু মিটে যাওয়ার পর সেখান থেকে ফিরে যান শুভেন্দু অধিকারী। তবে ভোটের আগে এইরকম একটি ঘটনা ঘটার কারণে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়ে গিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।












Click it and Unblock the Notifications