দুপুরে বিজেপির নালিশ, সন্ধ্যায় 'চাষার ব্যাটা'কে শোকজ নির্বাচন কমিশনের
কলকাতা, ২০ এপ্রিল : বেসরকারি টেলিভিশন সংবাদ চ্যানেলে খবরটি দেখার পরই রাজ্য রাজনীতিতে কার্যত হইহই পড়ে যায়। দলের নেত্রী তথা রাজ্য বিজেপি মোর্চার সভাপতি রূপা গঙ্গোপাধ্যায়কে একেবারে অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া ভাঙড় বিধানসভার প্রার্থী রেজ্জাক মোল্লা।
ইনি একমাত্র প্রার্থী যিনি দুটি দল থেকে বহিঃষ্কৃত হয়ে ভোটে লড়ছেন
বৈদ্যুতিন সংবাদমাধ্যমে রূপাদেবী প্রসঙ্গে রেজ্জাক সাহেব জানান, 'তিনি কতো বড় সিগারেট খান আর কার সঙ্গে থাকেন তা তিনি জানেন'।

দূরদর্শনে মহাভারত ধারাবাহিক করে সারা ভারতে জনপ্রিয়তা পান রূপা। সেই মহাকাব্যিক ধারাবাহিকে তিনি দ্রোপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এপ্রসঙ্গে এখানেই অবশ্য থেমে না থেকে রেজ্জাক মোল্লা জানান,, দ্রোপদীর চরিত্রের মতোই বাস্তবে রূপার অনেক মিল রয়েছে, তিনি সত্যি সত্যিই দ্রৌপদী।
বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য রেজ্জাক মোল্লার
এই কুরুচিকর বক্তব্যের পরে নানা মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। বিজেপি নেত্রী রূপাদেবী জানান, এমন মন্তব্যের কোনও পাল্টা তিনি দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে দায়ী করে তাঁর বক্তব্য, বাংলার নারীরাই এর জবাব দেবে।
নিজের দলের দেব ও মুনমুন সেনকে নিয়ে অশালীন মন্তব্য রেজ্জাক মোল্লার
অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব বক্তব্যের কঠোর সমালোচনা করে ভিডিও সমেত নির্বাচন কমিশনে জমা দেয়। এরপর সেই ভিডিও ফুটেজ দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বিকেলে কমিশনের তরফে শোকজ করা হয়েছে রেজ্জাক মোল্লাকে।
প্রসঙ্গত, শুধু রূপা গঙ্গোপাধ্যায়ই নন, নিজের দলের তারকা প্রার্থী দেব বা মুনমুন সেনকে নিয়েও অত্যন্ত কটু কথা বলতে শোনা গিয়েছে বামফ্রন্ট থেকে বহিঃষ্কৃত রেজ্জাক মোল্লাকে। যদিও দেব বা মুনমুন সেন কেউই সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেননি।












Click it and Unblock the Notifications