TMC Leader Shot Dead: দুলাল খুনে গ্রেফতার দুই, প্রবল বিক্ষোভের মুখে ফিরহাদ! স্লোগান উঠল পুলিশের বিরুদ্ধে
TMC Leader Shot Dead: মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে চাঞ্চল্যকর মোড়! ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পরেই বাইকে মানিকচক হয়ে পালানোর চেষ্টা করছিল ধৃত ওই দুই ব্যক্তি। জানা যাচ্ছে, ধৃত দুজনের মধ্যে একজন বিহারের বাসিন্দা আরেকজন মালদহের। ইতিমধ্যে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও তৃণমূল নেতা খুনের ঘটনায় চারজন জড়িত বলে দাবি। ফলে বাকি আরও দুজনের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহ ছুটে গিয়েছেন ফিরহাদ হাকিম এবং সাবিত্রী মিত্র। জেলায় পা রেখেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে রাখা ছিল মৃত তৃণমূল কাউন্সিলর তথা জেলা সহ সভাপতি দুলাল সরকারের দেহ (TMC Leader Shot Dead)।

হাসপাতালের মধ্যেই কার্যত তীব্র ক্ষোভের মুখে পড়ে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। শুধু তাই নয়, দুলাল সরকারের দেহরক্ষী থাকা সত্ত্বেও কেন তা তুলে নেওয়া হয় তা নিয়ে আওয়াজ তুলতে থাকেন নেতা-কর্মীরা। যা নিয়ে একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
প্রবল চাপের মুখে পড়ে যান বর্ষীয়ান তৃণমূল নেতা। যদিও এই বিষয়ে একটা মন্তব্যও করেননি। জানা গিয়েছে, ঘটনা নিয়ে দীর্ঘক্ষণ আলাদা আলাদা ভাবে জেলার পুলিশ শীর্ষ আধিকারিক এবং নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরেছেন ফিরহাদ। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি নিয়েছেন। যা রিপোর্ট হিসাবে ফিরহাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারেন বলেই খবর।
বলে রাখা প্রয়োজন, তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই এদিন মালদহ ছুটে গিয়েছেন ফিরহাদ। অন্যদিকে মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রকাশ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে দুলাল সরকারের নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন তুলে নেওয়া হল তা নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন পুলিশমন্ত্রী।
TMC Leader Shot Dead: কীভাবে খুন?
জানা যায়, নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন ণমূলের মালদহ জেলা সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা। যা ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে। হঠাত করেই চারজন দুষ্কৃতী মুখে কালো কাপড় ঢাকা অবস্থায় আসে। এবং লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মাথায় কাছে লাগে লাগে। গুলি লাগে পিটেও। কার্যত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে জানান চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications