বিজেপি-জোটে বড় ভাঙন, সরকার ছাড়ার পর এনডিও ছেড়ে কড়া বার্তা অকালি দলের
শিরোমণি অকালি দল এবার এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিল। নরেন্দ্র মোদী সরকার থেকে বেরিয়ে আসার এক সপ্তাহ পরে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ ছাড়ার সিদ্ধান্ত সুখবীর সিং বাদলের।
শিরোমণি অকালি দল এবার এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিল। নরেন্দ্র মোদী সরকার থেকে বেরিয়ে আসার এক সপ্তাহ পরে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ ছাড়ার সিদ্ধান্তে কড়া বার্তা দিল সুখবীর সিং বাদলের দল। অভিযোগ তিনটি কৃষি বিলই আসলে কৃষকদের স্বার্থবিরোধী।

বিজেপির সবচেয়ে পুরনো মিত্রের সঙ্গত্যাগ
এই অকালি দল ছিল বিজেপির সবচেয়ে পুরনো মিত্র। উভয়ে পঞ্জাব এবং কেন্দ্রে একাধিকবার শক্তি ভাগ করে নিয়েছিল। শনিবার সেই সম্পর্কে ছেদ পড়ল। দলীয় সভাপতি সুখবীর সিং বাদলের নেতৃত্বে দলের উচ্চ-পর্যায়ের বৈঠকে এনডিএ ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেয় শিরোমণি অকালি দল।

এনডিএ ছাড়ার সিদ্ধান্ত অকালি দলের
শিরোমণি অকালি দল কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কৃষি বিপণনের সুরক্ষার জন্য প্রতিবাদী হয়েছে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। শেষে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কৃষি বিল নিয়ে জেদ বজায় রাখায় তারা সরে আসার সিদ্ধান্ত নেন বলে জানান সুখবীর সিং বাদল।

অকালি দলের প্রবীণ সাংসদ মন্ত্রিত্ব ছেড়েছিলেন
শুধু কৃষি বিল নয়, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পঞ্জাবি এবং শিখ ইস্যুতে সংবেদনশীল থাকার অভিযোগ করেছে অকালি দল। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর লোকসভায় কৃষি বিল পাস হওয়ার দিন মোদি সরকার থেকে পদত্যাগ করেছিলেন অকালি দলের প্রবীণ সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরাত কৌর বাদল।

টুইটারে পদত্যাগ ঘোষণায় যে বার্তা সাংসদের
টুইটারে পদত্যাগ ঘোষণায় তিনি লিখেছিলেন- "কৃষকবিরোধী অধ্যাদেশ ও আইনবিরোধী প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমি কৃষকদের পাশে তাঁদের মেয়ে ও বোন হয়ে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।"
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications