মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নিজের অসুস্থতার খবর! আমি জীবন্ত লাশ, শিলিগুড়িতে বললেন মুখ্যমন্ত্রী
উৎসবের মরশুমের শুরুতে তাঁকে দেখা গিয়েছে একটানা পুজোর উদ্বোধন করে যেতে। পরে জানা গিয়েছিল তিনি যাচ্ছেন উত্তরবঙ্গ (North Bengal) সফরে। সেই উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে (Siliguri) গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Ma
উৎসবের মরশুমের শুরুতে তাঁকে দেখা গিয়েছে একটানা পুজোর উদ্বোধন করে যেতে। পরে জানা গিয়েছিল তিনি যাচ্ছেন উত্তরবঙ্গ (North Bengal) সফরে। সেই উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে (Siliguri) গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) নিশানা করলেন রাজনৈতিক বিরোধীদের। পাশাপাশি নিজের অসুস্থতার কথাও জানিয়েছেন তিনি।

নিজেই জানালেন অসুস্থতার কথা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা চলে যান শিলিগুড়িতে। সেখানে তিনি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন। তবে শুরুতেই নিজের অসুস্থতার খবর দেন। বলেন, একের পর এক পুজোর উদ্বোধন করতে গিয়ে ঠাণ্ডা লেগেছিল। সেই সময়ই গলা বসে যায়। এখন একটু ঠিক বলেও পুরো ঠিক হয়নি। তিনি নিজেই বলে গত ২০ বছর জ্বর হয়নি তাঁর। কিন্তু এবছরে ঠাণ্ডাটা একটু বেশিই লেগে গিয়েছে। তিনি বলেন, ২৯ নভেম্বর ইন্দ্রনীল সেনের বাড়ির স্টুডিওয় কোন প্রস্তুতি ছাড়াই একটা রেকর্ডিং হয়েছে।

আমি জীবন্ত লাশ
মুখ্যমন্ত্রী এদিন বলে খুব ছোট বয়সে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। বয়সটা ছিল ১২-১৩ বছর। নিজেই বলেন, এত কম বয়সে কেউ রাজনৈতিক জীবন শুরু করেছেন কিনা তিনি বলতে পারবেন না। তিনি নিজেই বলে, বাবা স্বাধীনতা সংগ্রামী হওয়ায় তাঁর কাছ থেকেই রাজনৈতিক শিক্ষা। সেই থেকেই তাঁর আইডিয়া হয়ে গিয়েছিল। সেই থেকেই অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছেন। তিনি বলেন, সারা গায়েই রয়েছে সেলাইয়ের দাগ। একদিকে যেমন তাঁপ মাথায় অপারেশন হয়েছে, অপারেশ হয়েছে চোখেও। পেটেও তাঁর অপারেশন হয়েছে। দু হাতের একাধিক জায়গায় অপারেশনের জাদ রয়েছে। আর পা-এ তো এবার আঘাত লাগল। এরপরেই তিনি বলেন, আমি জীবন্ত লাশ। এত আঘাত নিয়েও যদি কোনও রাজনীতিবিদ থাকেন, তাহলে তিনি নিজের নাম সরিয়ে নেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

নিজের বইয়ের কথা উল্লেখ
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫। এর মধ্যে উল্লেখযোগ্য হল রোন সময়ে কী করলে সাফল্যা আসবে এবং কবিতা বিতান। কবিতা বিতানে ৮০০ কবিতা আছেো। তবে তার সংখ্যাটা তিনি হাজারে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন। কবিতা বিতামে গাম, ছড়া, জঙ্গল, পাহাড়, রাজনীতি সবই রয়েছে বলে জানান তিনি।

বাড়িতে ঠাকুরের আসনে পার্মানেন্ট মা দুর্গা
মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাড়িতে তাঁর একটা পার্মানেন্ট মা দুর্গা আছে ঠাকুরের আসনে। তিনিই তাঁকে আবাহন করে এনেছেন। মুখ্যমন্ত্রী বলেন, একবার ডায়মন্ডহারবার পুরসভার চেয়ারম্যান তাঁকে ডোকরার দুর্গা দিতে চান। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, দাম নিলে তবেই তিনি সেটা নেবেন। সেই সময় ওই নেতা বলেছিলেন দাম ৭০০ টাকা। ব্যাগ না দেখেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, টাকা ব্যাগে থাকলেই তিনি তা নেবেন। সেই সময়কার পরিস্থিতি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর ব্যাগে ৭০০ টাকাই ছিল।












Click it and Unblock the Notifications