৬ ঘণ্টাতেই পুরী, চাকা গড়াল বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস: অবশেষে সূচনা হল বহু প্রতীক্ষিত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এর সূচনা করেন। দুপুর ১টায় হাওড়া স্টেশনে চাকা গড়াল বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। ৬ ঘণ্টাতেই এবার জগন্নাথ ধামে পৌঁছে যাবেন বাঙালি।
এর আগে হাওড়া-এনজেপি বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটাই ছিল বাংলার প্রথম সেমি বুলেট ট্রেন। প্রথমটি ইন্টার স্টেট আর দ্বিতীয়টি অন্য রাজ্যে ছুটবে। প্রথমটি যাত্রা শুরুর পরে একাধিক ব বিতর্কে জড়িয়েছে। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা শুরু হল অবশেষে।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় হলেও ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করেন। আজ থেকে ট্রেনটি সূচনা হলেও যাত্রীরা কিন্তু ট্রেনে চড়তে পারবেন ২০ তারিখ থেকে। তার জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে একটি টিকিটও নেই।

সপ্তাহে ৬ দিন চলবে ট্রেনটি। হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। আর পুরী পৌঁছবে দুপুর সাড়ে ১২টা নাগাদ। আবার পুরী থেকে রওনা হবে দুরু ১টা ১০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে রাত সাড়ে আটটা নাগাদ। আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই এর টিকিট বুকিং করা যাবে।












Click it and Unblock the Notifications