স্কুল থেকে বাচ্চা চুরি, ভাইরাল অডিও ক্লিপ, ছেলে ধরা আতঙ্কে কাঁপছে শহর থেকে জেলা, কী করবেন অভিভাবকরা
স্কুলে স্কুলে থাবা বসিয়েছে অপহরণ আতঙ্ক। কলকাতা শহর থেকে জেলা সর্বত্র ভাইরাল মেসেজ ঘিরে আতঙ্কে রয়েছেন পড়ুয়ারা। শহরের প্রায় সব স্কুলের অভিভাবকদের গ্রুপে ছড়িয়ে পড়েছে একাধিক এই ধরনের অপহরণের মেসেজ। তাতে নিজেদের সন্তানের সুরক্ষা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।
কলকাতা শহরের নামি দামি সব স্কুলের অভিভাবকদের হোয়াটস অ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে সেই ভাইরাল মেসেজ। শুধু কলকাতা শহর নয় বারাসত, হুগলি, বর্ধমান এমনকী শিলিগুড়িতেও এই ধরনের মেসেজ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের হোয়াটস অ্যাপ গ্রুপে।

অডিও মেেসজে এক অভিভাবক জানিয়েছেন তাঁর ছেলেকে কীভাবে অপহরণ করার েচষ্টা করা হয়েছিল স্কুলের বাইরে থেকে। তিনি অন্য অভিভাবকদের সচেতন করতেই এই অডিও বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। স্কুলের বাইরে নাকি ছুটির সময় ওত পেতে থাকছে কিডন্যাপাররা। ছুটি হলেই পড়ুয়াদের কাউকে টেনে নিয়ে বলছে তার পরিবারের সদস্য অসুস্থ বা মারা গিয়েছে তাঁকে পাঠানো হয়েছে নিয়ে যেতে।
আবার অনেক অডিও ম্যাসেেজ বলা হচ্ছে স্কুলের নাম করে অভিভাবকের কাছে ভুয়ো ফোন আসছে পড়ুয়া অসুস্থ জানিয়ে। তারপর তার মাকে ফোন করে বলা হচ্ছে তার বাবা স্কুলে গিয়েছে অসুস্থ পড়ুয়াকে আনতে স্কুল ছেড়ে দিচ্ছে। কিন্তু স্কুলে গিয়ে জানা যাচ্ছে এরকম কোনও ফোন করা হয়নি স্কুল থেকে। তারপরে এই মেসেজ পাঠান সেই অভিভাবক। অন্য অভিভাবকদের সচেতন করকতেই এই মেসেজ পাঠিেয়ছেন তিনি। অডিও ক্লিপে তাই বলা হচ্ছে।
কিন্তু প্রশ্ন উঠছে এর সত্যতা নিয়ে। কারণ কে মেসেজটি করেছেন সেটা স্পষ্ট নয়। কারন সব গ্রুপেই ফরওয়ার্ড হয়ে আসছে মেসেজটি। অনেক স্কুল কর্তৃপক্ষও এই ধরনের মেসেজকে ভুয়ো বলে দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা তাঁরা শোনেননি বলে জানিয়েছেন। তবে বারাসতের কয়েকটি স্কুলে এই নিয়ে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে। অভিভাবকদেরও বলা হয়েছে ছেলেমেয়েদের যেন সচেতন করা হয়ে।
শহরের অধিকাংশ স্কুলেই পুলকারে যায় িশশুরা। সেক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলকারে কতটা নিরাপদ থাকবে শিশুরা তা নিয়েও উদ্বেগে অভিভাবকরা। অনেকেই আবার মনে করছেন পুরোটাই ভুয়ো আতঙ্ক তৈরির জন্য ছড়ানো হচ্ছে। অনেক স্কুলেই পড়ুয়াদের সচেতন করা হচ্ছে। মোটের উপর শহর থেকে জেলা এখন স্কুল পড়ুয়াদের কিডন্যাপ আতঙ্কে ভুগছে।












Click it and Unblock the Notifications