মঙ্গলবার থেকেই বাংলায় খুলছে স্কুল! প্রধান শিক্ষকদের কাছে একগুচ্ছ নির্দেশিকা পাঠাল বিকাশ ভবন
ইতিমধ্যে রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টও। তবে প্রাথমিক ভাবে ক্লাস ৯ এবং ১০ এবং ১১-১২ খুলতে চলেছে। স্কুল খোলা হলেও গত কয়েকদিন আগেই স্কুলগুলির জন্যে নির্দিষ্ট করে কোভিড গাইড লাইন দেওয়া হয়েছে
দীর্ঘ দু'বছর পর স্কুল খুলছে বাংলাতে। পুরোপুরি ভাবে সংক্রমণ চলে না গেলেও এখন অনেকটাই নিয়ন্ত্রনে। আর সেখানে দাঁড়িয়ে আগামীকাল মঙ্গলবার থেকেই স্কুল খুলছে রাজ্যে।
ইতিমধ্যে রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টও। তবে প্রাথমিক ভাবে ক্লাস ৯ এবং ১০ এবং ১১-১২ খুলতে চলেছে। স্কুল খোলা হলেও গত কয়েকদিন আগেই স্কুলগুলির জন্যে নির্দিষ্ট করে কোভিড গাইড লাইন দেওয়া হয়েছে পর্ষদের তরফে।
স্কুলগুলিকে ঠিক কি কি বিষয় মানতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। স্কুল খুললেও কত জন যাবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে এই বিষয়ে কাউকে জর করা যাবে না।

স্কুল খোলার আগে স্কুলগুলিকে নির্দেশিকা
আর মাত্র হাতে কয়েকটা ঘন্টা। খুলে যাচ্ছে স্কুল। ফলে রাজ্যের স্কুলগুলিতে এখন চরম ব্যস্ততা। শেষ পর্যায়ের স্যানিটাইজেশনের কাজ চলছে। আর এর মধ্যেই স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হল বিকাশ ভবনের তরফে। ইতিমধ্যে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে কি কি করতে হবে। আর সেই তালিকার প্রথমেই রয়েছে সোশ্যাল ডিসটেন্স। ক্লাসের মধ্যে সর্বোচ্চ একটা বেঞ্চে দুজনের বভেশি বসতে পারবে না কেউ। এমনকি পিছনের বেঞ্চে খালিয়া রাখতে হবে। এরপর ফের বসতে হবে খালির পিছনের বেঞ্চে।

স্কুলের সামনে কোনও জমায়েত নয়।
স্কুলের সামনে কোনও জমায়েত নয়। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে স্কুলে পৌঁছে যেতে হবে আবেদনকারীকে। স্কুলের বাইরে কোনও জমায়েত করা যাবে না। এমনকি স্কুলের মধ্যে কোনও অভিভাবকরা ঢুকতে পারবে না। আপাতত স্কুলে প্রেয়ার বন্ধ থাকছে। কারোর টিফিন কাহয়া যাবে না। প্রত্যেক ছাত্র ছাত্রীকে মাস্ক পরে স্কুলে আসতে হবে। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করে করোনা নিয়ে সচেতনতা করা হবে পাঠকদের। সমস্ত গাইড লাইন স্কুলে নোট হিসাবে ঝুলিয়ে রাখতে হবে।

আইনসোলেশন রুম খোলার ব্যবস্থা
আইনসোলেশন রুম খোলার ব্যবস্থা করতে হবে। স্কুল খোলার কয়েক ঘন্টা আগে একগুচ্ছ গাইড লাইন দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফে। সেখানে স্পষ্ট করে দেওয়াক হয়েছে স্কুলগুলিতে আইসোলেশন রুম খুলতে হবে। হঠাত করে স্কুলে আসার পড়ে কারোর যদি শরীর খারাপ হয় তাহলে দ্রুত সেখানে স্থানান্তরিত করা হবে পড়ুয়াকে। এছাড়াও সমস্ত পড়ুয়ার স্কুলে ঢোকার সময় শরীরের তাপমাত্রা মাপতে হবে। তবের জ্বর আসলে স্কুলে যাতে পড়ুয়াকে অভিভাবকরা না পাঠায় সেই বিষয়টিকে নিশিত হওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications