ডিজিপি পদে নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, কী জানাল আদালত
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির এক্তিয়ার বহির্ভূত ক্ষেত্রে রাজ্যে ডিজিপি নিয়োগ সংক্রান্ত মামলায় কার্যত ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এই মর্মে। রাজ্যের দাবি ছিল, রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসির এক্তিয়ার নেই, সেই মর্মে ইউপিএসসির অংশগ্রহণ ছাড়াই রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ সংক্রান্ত আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিন রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল কোর্ট।

গত ৩১ অগাস্টের অবসর নেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র । এরপর সেই জায়গায় কার্যনির্বাহী ডিজিপি হিসাবে নিযুক্ত হন মনোজ মালব্য। এরপরই মমতা প্রশাসনের তরফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্য সরকার শীর্ষ আদালতে দাবি করে যাতে রাজ্য পুলিশে নিয়োগের দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়। এই মামলা আদালতের কাছে রাজ্য সরকারের দাবি যে, ইউপিএসির কাছে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগের এক্তিয়ার নেই। আর তার সমর্থনেই আদালতে সওয়াল করে রাজ্য। এদিকে, এদিন সুপ্রিম কোর্ট সাফ এই মামলা খারিজ করে দেয়। এর আগে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় জানায় যে, রাজ্যে ডিজিপি পদে নিয়োগের ক্ষেত্রে সিনিয়র পুলিশ অফিসারদের একটি প্যানেল রাজ্যের ডিজিপি নিয়োগের ক্ষেত্রে নিজের মতামত দিতে পারে। এই মতামত প্যানেল রাজ্য সরকারকে জানাতে পারে। এই নিয়মটিতে বদলের আবেদন করে রাজ্য। ২০১৮ সালে প্রকাশ সিংয়ের মামলার সময় এই নির্দেশিকা আসে। সেই সময় বলা হয়েছিল যে , সিনিয়র পুলিশ আধিকারিকদের যে প্যানেল তৈরি হবে , তা নির্দিষ্ট করে দেবে ইউপিএসসি। এই জায়গা থেকেই আপত্তি রাজ্য প্রশাসনের। আর সেই নিরিখেই শীর্ষ আদালতে আবেদন করা হয়।
আদলতে এদিন সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ লুথরা এই মামলায় প্রতিনিধিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এই মামলা এদিন আলাদতে জাস্টিস এল এন রাও, বি আর গাভাই, বিভি নাগরত্নর বেঞ্চের সামনে তুলে ধরা হয়। সেখানে এমন আবেদন নিয়ে কার্যত নেতিবাচক বার্তা দিয়েছে শীর্ষ আদালত। তবে আদালত জানিয়েছে , এই মামলার মূল অংশ পুলিশ ব্যবস্থায় সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে আইনি পথে এগিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ। এদিনের মামলার শুনানির সময় প্রকাশ সিংয়ের জায়গায় দেখা যায়, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে। তিনি এদিন পিটিশনের শুনানি তাড়াতাড়ি করার জন্য আর্জি জানিয়েছিলেন। এর আগে জরুরি ভিত্তিতে অই মামলা শুনানির আর্জি জানানো হয়, কারণ প্রাক্তন ডিজি অবসর নিয়েছেন, ও সেই পদ নিয়ে জটিলতার জেরে পদটি বেশিদিন খালি রাখা যাবে না। ফলে সেই জায়গা থেকেই এদিন এমন শীর্ষ আদালত নিজের রায় জানায়।












Click it and Unblock the Notifications