Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজভবনে গিয়ে শপথগ্রহণ করবেন না, নিজের সিদ্ধান্তে অনড় সায়ন্তিকা

রাজ্যপাল সিভি আনন্দ বসে ডাকে সাড়া দিলেন না বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আগামী ২৬ তারিখ এই শপথগ্রহণের দিন ধার্য হয়েছে। কিন্তু সায়ন্তিকা কোনওভাবেই রাজভবনে যেতে চাইছেন না।

উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। তৃণমূল বিধায়ক কবে শপথ নেবেন? তাই নিয়ে চর্চা শুরু হয়। বিধানসভায় এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু রাজ্যপাল সেই বিষয়ে সবুজ সংকেত দিচ্ছেন না। এমন অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ওঠে।

Sayantika Banerjee

রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর কথা জানান। তাই নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। সাধারণত শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। সেক্ষেত্রে কেন রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে? এই প্রশ্ন ওঠে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে কেবল ডাকা হয়৷ কিন্তু একা সায়ন্তিকা রাজভবনে শপথ নিতে যেতে চাইছেন না।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজের সিদ্ধান্তে অনড়। তিনি কিছুতেই রাজভবনে গিয়ে শপথ নেবেন না। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই বিষয়ে সায়ন্তিকা চিঠিও দিয়েছেন। সায়ন্তিকা বিধানসভার সদস্য। সেই কারণে তিনি বিধানসভাতেই শপথ নেবেন। রাজভবনে নয়। এই কথা তিনি জানিয়েছেন।

রাজ্যপাল বিধানসভায় এসে শপথ দিতে চাইলে আপত্তি নেই। তাও জানানো হয়েছে।
রাজ্যপালকে এই বিষয়ে অনুরোধ করা হয়েছে। বরাহনগর এলাকায় প্রতিনিধি হিসেবে তিনি কাজ করতে পারছেন না। এ কথাও জানিয়েছেন সায়ন্তিকা।

সোমবার বিধানসভায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে তিনি যান। স্পিকারের সঙ্গে সায়ন্তিকা বেশ কিছুক্ষণ কথাও বলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+