Saayoni Ghosh: সায়নী-কুন্তল সম্পর্ক ইডির স্ক্যানারে! শান্তনু গ্রেফতারির আগে ঘনিষ্ঠদের কী বলেছিলেন?
Sayani Ghosh: তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে শুক্রবার নিজাম প্যালেসে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের ব্যস্ততার ছুতো দিয়ে সায়নী সেদিন তদন্তকারীদের মুখোমুখি হবেন কিনা তা নিশ্চিত নয়।
যদিও সায়নী ঘোষের সঙ্গে কুন্তল ঘোষের সম্পর্ক যে বেশ ঘনিষ্ঠ, এমন তথ্যপ্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর। এমনকী গ্রেফতারির আগে শান্তনু বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠদের জানিয়েছিলেন চাঞ্চল্যকর তথ্য।

সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী হওয়ার পর থেকেই রেকর্ড গতিতে উত্থান হয় কুন্তল ঘোষের। হুগলির যুব নেতা থেকে উত্তরণ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে। বলাগড়ের বাসিন্দারা জানাচ্ছেন, কুন্তলের বাড়িতেও গিয়েছিলেন সায়নী। সেখানে ছিলেন হুগলিতে তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক জেলার এর শীর্ষনেত্রী। তাঁদের একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছিল।

কুন্তলকে চিনি না, এমন দাবি অবশ্য সায়নী করেননি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, কুন্তল আমাদের সংগঠনের একজন। তবে বিভিন্ন সময় লাখ লাখ লোক আমাদের সঙ্গে ছবি তোলেন। তাঁদের ক্যারেক্টার সার্টিফিকেট দেখা সম্ভব নয়। নিয়োগ দুর্নীতিতে দোষীদের শাস্তির পক্ষেও সওয়াল করেছিলেন সায়নী ঘোষ।

কিন্তু কুন্তলের সঙ্গে তাঁর সম্পর্ক যে শুধুই লাখ লাখ লোকের মতো নয়, সে বিষয়টি স্পষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবিতেই। কুন্তল এখন জেলে। কিন্তু তাঁর ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটোতে যে কোলাজটি এখনও জ্বলজ্বল করছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের সঙ্গে নিজের ছবি রেখেছেন কুন্তল।

রাজনৈতিক মহলের ধারণা, এই ছবিগুলো পোস্ট করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিজের ঘনিষ্ঠতাই প্রমাণ করতে চেয়েছিলেন কুন্তল। রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে সায়নী-কুন্তলকে। এমনকী বস্ত্র বিতরণ কর্মসূচিতেও। তাও আবার কলকাতার বুকেই। সেখানে কুন্তলের কাঁধে হাত রেখে, গাল টিপতেও দেখা গিয়েছে তৃণমূলের অভিনেত্রী-যুবনেত্রীকে।
ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ-সহ বেশ কয়েকজনকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে সায়নীর নাম। এর আগেও তা জানা গিয়ছিল। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি জানিয়েছিলেন, কুন্তল ও সায়নীর সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখার। যে কারণে সৌমিত্রকে ক্ষমা চাওয়ার পাল্টা দাবি করেছিলেন সায়নী।

ওয়াকিবহাল মহলের ধারণা, ধাপে ধাপে এগিয়ে চলেছেন তদন্তকারীরা। সে কারণে সায়নীকে তলবের জন্য বেশ কিছুটা সময় নেওয়া হলো। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিষেককে ফের তলব করা হয়েছে। তারই মধ্যে সায়নীও ডাক পেলেন।
কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারী অফিসাররা পেয়েছেন বলে সূত্রের খবর। এখানেই শেষ নয়, আর্থিক ও সম্পত্তিগত লেনদেনের বিষয়েই সায়নীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের মাধ্যমে টলিউডেও গিয়েছে। সায়নীও একজন অভিনেত্রী। ফলে এ বিষয়েও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

গ্রেফতারির আগে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের বলেছিলেন, কুন্তলের সঙ্গে সায়নী ঘোষের ঘনিষ্ঠ যোগাযোগের কথা। কুন্তল একাধিক ফ্ল্যাট কিনে তা জুড়ে বড় ফ্ল্যাট সায়নীকে উপহার দিয়েছিলেন। এই তথ্য সত্যি বলেও দাবি করেন শান্তনু। তিনি নিজে নিয়োগ দুর্নীতিতে জড়িত নন বলে দাবি করলেও সায়নীকে যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, সেটাও ঘনিষ্ঠদের বলেন শান্তনু।
কুন্তলের প্রোডাকশন হাউসের সঙ্গে সায়নীর যোগাযোগ রয়েছে কিনা, কুন্তল তাঁকে ফ্ল্যাট দিয়েছিলেন কিনা, দিলে কেন দিয়েছিলেন? এই সব প্রশ্নই তদন্তকারী অফিসাররা সায়নীকে করতে পারেন বলে জানা যাচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications