Lok Sabha Election 2024: মমতাকে কুৎসিত আক্রমণ! বিজেপির 'ডিএনএ' তুলে তীব্র আক্রমণ কুণালের
বর্ধমানে প্রচারে বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুরুর দিন থেকেই ফের আক্রমণাত্মক মেজাজে দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তাতেই রাজনীতিতে ফের চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব একযোগে দিলীপ ঘোষের বক্তব্যের বিরোধিতায় নেমেছেন।
তৃণমূল শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে। কুনাল ঘোষ দিলীপ ঘোষ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল নেতারা একে একে দিলীপ ঘোষ সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন।

দিলীপ ঘোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়ার প্রসঙ্গ উঠে আসে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। আর তাতেই রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছেন তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের দৃষ্টিও আকর্ষণ করা হচ্ছে।
বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষ কখনওই সম্মান করতে পারেন না। মহিলাদের সম্মান করার বিষয়টি দিলীপ ঘোষের নেই। এমনই বক্তব্য রেখেছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যে তিন বারের মুখ্যমন্ত্রী তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী থেকেছেন দুবার। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। সেখানে কীভাবে তাঁকে অপমান করা যায়? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব।
মহিলাদের সম্মান করার রেওয়াজ দিলীপ ঘোষদের নেই। বরাবর তারা এমন কুরুচিকর মন্তব্য করে থাকেন। এর প্রতিকার হওয়া উচিত। এমনই দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব। দিলীপ ঘোষের মুখে লাগাম দেওয়া উচিত। ভেবে চিন্তে কথা বলা প্রয়োজন। না হলে আগামী দিনে সমস্যায় পড়বেন তিনি। এমনই দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
কুৎসিত আক্রমণ করছেন দিলীপ ঘোষ। তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে বিজেপির থেকে। মেদিনীপুর কেন্দ্রেই তিনি প্রার্থী হতে পারেননি। তাকে অন্য জায়গায় বিজেপি প্রার্থী করেছে। দলে তার তেমন আর জায়গা নেই। সে কারণে দিলীপ ঘোষ এমন মন্তব্য করছেন। দিলীপ ঘোষ সম্পর্কে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
ভারতীয় জনতা পার্টির এটাই ডিএনএ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধারাবাহিকভাবে বিজেপি অপমান করছে। দিলীপ ঘোষকে কে অধিকার দিয়েছে এভাবে অপমান করার? প্রশ্ন তুলেছেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা। দিলীপ ঘোষকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ দিলীপ ঘোষ ক্ষমা করবে না। এমনই দাবি করেছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications