স্কুলে হবে না সরস্বতী পুজো! বন্ধ করল খোদ পুলিশ, কারণ কী? বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন শুভেন্দু
উত্তর ২৪ পরগনার বারাসাতের ময়নাগডি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো ঘিরে শুরু হয়েছে এক বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের যৌথ উদ্যোগে বিদ্যালয় চত্বরে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি।

শুভেন্দু অধিকারী এক্স (X)-এ একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন যে, স্কুলে পড়ুয়াদের মধ্যে মুসলিম পড়ুয়ার সংখ্যা বেশি থাকার কারণ দেখিয়ে পুজো বন্ধ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন।
পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক যুবক ছোট সরস্বতী প্রতিমা হাতে নিয়ে বলছেন, স্কুলে পুজো করতে না দেওয়ায় তাঁরা প্রতিমা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। সেই সময় সেখানে উপস্থিত পুলিশকর্মীরা জানিয়ে দেন যে, স্কুলের ভেতরে পুজো করা যাবে না বলে। যুবকের সঙ্গে পুলিশের এই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গেছে? প্রশ্ন টা উঠেই যায় যখন স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করতে চাইলে স্কুল কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে সেই পুজো বন্ধ করে দেওয়া হয়। কারণ দেখানো হয় স্কুলে হিন্দু বাচ্চারা সংখ্যালঘু, ৫০% শতাংশের উপর মুসলিম… pic.twitter.com/Sm5QBscydu
— Suvendu Adhikari (@SuvenduWB) January 23, 2026
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই স্কুলে গত দু'বছর ধরে সরস্বতী পুজো হয়নি। এইবার স্থানীয় কিছু মানুষ বিদ্যালয় প্রাঙ্গনে পুজো করার উদ্যোগ নেন। তবে প্রধান শিক্ষিকা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, স্কুলের মধ্যে পুজোর অনুমতি দেওয়া যাবে না। এরপর কয়েকজন যুবক ছোট প্রতিমা নিয়ে স্কুলে পুজোর প্রস্তুতি শুরু করলে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দেয়।
তারপর ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের স্কুল চত্বর থেকে সরিয়ে দেয়। জানা গিয়েছে যে, শেষ পর্যন্ত রাস্তার ধারে ইঁটের স্তূপের পাশে প্রতিমা রেখে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। 'সরস্বতী পুজো বাঁচাও কমিটি'-র ব্যানারে সেখানে পুজো সম্পন্ন হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দলনেতা এই বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে যুক্ত করে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। অন্যদিকে আবার, স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications