Sheikh Shahjahan: আরও কুকীর্তি ফাঁস! বিপদ বাড়ল শেখ শাহজাহানের, চাঞ্চল্যকর তথ্য পেল CBI
Sheikh Shahjahan: ঠিক এক বছর আগের ঘটনা। রাজনৈতিক হটস্পট সন্দেশখালিতে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বোমা অস্ত্রের ভাণ্ডার হয়ে ওঠে সন্দেশখালি। গত বছর এপ্রিল মাসে এনএসজির রোবট নামিয়ে বিস্ফোরকের খোঁজে চলে তল্লাশি। সূত্রের খবর, ভুয়ো নথি দিয়ে আগ্নেয়াস্ত্র বানাতেন শেখ শাহজাহান। এক বছর পর সিবিআইয়ের হাতে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা ধৃত শেখ শাহজাহানকে জেরা করে সিবিআই। শনিবারই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শাহজাহনে দীর্ঘক্ষণ জেরা করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই জানা যায়, একটি দুটি নয়, চার চারটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া গিয়েছে শাহজাহানের নামে। সরকারি নিয়ম অনুযায়ী, একজনের নামে একটি মাত্র আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের অনুমোদন মেলে। কিন্তু শাহজাহানের নামে ৪টি লাইসেন্স ইস্যু হল কী করে?

তাহলে কি আগ্নেয়াস্ত্র পাচারই উদ্দেশ্য ছিল?
তদন্তে সিবিআই আরও জানতে পারে, শাহজাহানের নামে ওই চারটি লাইসেন্স ইস্যু হয়েছে সুদূর নাগাল্যান্ড থেকে। স্রেফ তাই নয়, প্রত্যেকটি লাইসেন্স ইস্যু হয়েছে আলাদা আলাদা ঠিকানায়। অর্থাৎ প্রতিবার ভুয়ো নথি দিয়ে ওই লাইসেন্সগুলি তৈরি করা হয়েছে বলে খবর। কিন্তু এতগুলি লাইসেন্স একা শাহজাহানের নামে বেআইনিভাবে কী উদ্দেশ্যে ইস্যু করা হয়েছিল? ইতিমধ্যেই শাহজাহানের ঘনিষ্ঠ ও আত্মীয়দের লাইসেন্সও হাতে পেয়েছে সিবিআই।
গত এপ্রিলে কী হয়েছিল?
জমি দখল, মহিলাদের উপর অত্য়াচার থেকে শুরু করে চাষের জমি কেড়ে নেওয়া, সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে ছিল বিস্তর অভিযোগ। এরই মাঝে শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় কাতারে কাতারে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক। ইডি, সিবিআইয়ের পর সন্দেশখালির মাটিতে দাপিয়ে বেড়ায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা। ঘাঁটি গেড়ে রোবর্ট নামিয়ে চলে তল্লাশি।
কী কী উদ্ধার হয়েছিল?
প্রেস রিলিজে CBI জানিয়েছিল, তিনটি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, একটি কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, ১২০টি নাইন এমএম বুলেট, ৫০টি পয়েন্ট ফোর-ফাইভ ক্যালিবার কার্তুজ, ১২০টি নাইন-এমএম ক্যালিবার কার্তুজ, ৫০টি পয়েন্ট থ্রি-এইট-জিরো কার্তুজ এবং ৮টি পয়েন্ট থ্রি-টু কার্তুজ উদ্ধার হয়। এছাড়াও শাহজাহান সম্পর্কে চাঞ্চল্যকর সহ তথ্য জানতে পারেন গোয়েন্দারা।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications