শেখ শাহজাহান কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কটাক্ষ মীনাক্ষীর
শেখ শাহজাহান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। শেখ শাহজাহানদের তৈরি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মীনাক্ষী।
হাওড়ার সাঁতরাগাছি প্রেস কোয়ার্টার মাঠে ডিওয়াইএফআইয়ের দু'দিন ব্যপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কর হয়েছে। শনিবার সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের বলেন, মমতা কী বললেন সেটা বড় কথা নয়। তার থেকেও বড় কথা উনি কী করলেন?

মীনাক্ষী মুখোপাধ্যায় জোর গলায় দাবি করেছেন, উনি শাহজাহান করেছেন। বাকিবুর করেছেন। জ্যোতিপ্রিয় করেছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য করেছেন। এটাই আমাদের দু:খ, কষ্ট আর সমস্যা। শাহজাহান কোথায় আছেন? সেটার উত্তর তারাই দিতে পারবেন যারা শাহজাহানকে তৈরি করেছেন।
বাংলার পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তর ভালো দিতে পারবেন। সন্দেশখালির ঘটনা তোলপাড় রাজ্য রাজনীতি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। সন্দেশখালির সরবেরিয়া যেন সেদিন আতঙ্কের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। প্রাণ হাতে নিয়ে পালিয়েছিলেন ইডির আধিকারিকরা।
এরপর রাজনৈতিক অনেক চর্চা হয়েছে। ঘটনা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। কিন্তু কোনওভাবেই শেখ শাহজাহানকে পাওয়া যায়নি। তার কোনও অস্তিত্বের কথাও না কী জানা যাচ্ছে না। পুলিশ তাকে লুকিয়ে রেখেছে। এমন অভিযোগ করছেন বিরোধীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোটে রাজি নন৷ রাজ্যে তিনি লোকসভা নির্বাচনে একা লড়বেন। এমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বিষয়ে মন্তব্য করেছেন মীনাক্ষী। জোটে থাকা বা না থাকা, তাঁর নীতি, সংস্কৃতি। কিন্তু কারোর সংস্কৃতি যদি চাল চুরি হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না।
মীনাক্ষী আরও বলেন, মাঠ যত বড় হয়, খেলা ততই ফেয়ার হয়। আমরা ফেয়ার চান্স চাইছি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications