Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সন্দেশখালিতে আক্রান্ত ইডি, কী করছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান? কোথায় ব্যস্ত তিনি?

রাজ্যে এই মুহূর্তে পাখির চোখ সন্দেশখালি। গোটা রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে। ইডির আধিকারিকরা আক্রান্ত সেখানে। শেখ শাহজাহান এই মুহূর্তে গা ঢাকা দিয়ে রয়েছেন। গোটা এলাকা কার্যত চুপ। বিতর্ক আরও একজনকে ঘিরে তৈরি হয়েছে। বসিরহাট এলাকার সংসদ নুসরত জাহান। কোথায় তিনি?

নুসরতকে নিয়ে বিতর্ক শুধু আজ নয়। সাংসদ হওয়ার অনতিবিলম্ব থেকেই শুরু হয়ে গিয়েছিল তাকে ঘিরে বিভিন্ন রকম কথাবার্তা। সন্দেশখালির ঘটনার পরে সাংসদকে ঘিরে বিতর্ক আরও মাথাচাড়া দিয়েছে। কারণ, তিনি ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করছেন। সিনেমার প্রমোশনে এখন ব্যস্ত তিনি।

 Nusrat Jahan

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পর্যন্ত সন্দেশখালির খবর পৌঁছেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস রীতিমতো কড়া মন্তব্য করছেন। ঘটনায় অবিলম্বে শেখ শাহজাহানকে ধরার বার্তা দেওয়া হয়েছে রাজভবন থেকে। লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখে না বললেও শাসক দল তৃণমূল কংগ্রেসও কিছুটা ব্যাকফুটে গিয়েছে। কিন্তু সাংসদ নুসরত জাহানের কোনও তাপ উত্তাপ কি নেই?

তিনি ওই ঘটনার পরে কোনওরকম মন্তব্য করেননি। তাঁর সংসদীয় এলাকার ঘটনা। এলাকায় যাওয়া তো দূর কি বাত, 'দুয়ারে সাংসদ' হিসেবে কত কাল এলাকার মানুষ তাকে দেখেননি! তাও এখন মনে করা যায় না। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কিন্তু তার সংসদ এলাকায় এত বড় ঘটনা হয়ে গেল! তার কী কোনও বক্তব্য প্রয়োজন নেই!

অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে আগামী দিনে তার সিনেমা 'মেন্টাল' রিলিজ হবে। সেই সিনেমার প্রমোশন নিয়েই এখন তিনি ব্যস্ত। ওই বাংলা সিনেমায় যশ দাশগুপ্ত ও নুসরত জাহান জুটি বেঁধেছেন। সেই সিনেমার একটি গানের প্রমোশন নিয়ে নুসরত এখন বেজায় ব্যস্ত।

একটি ভিডিও পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে সাংসদ নুসরত জাহান চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে নাচছেন। তবে এই ভিডিওর সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। শুক্রবার যখন সন্দেশখালিতে ইডি আক্রান্ত, তখনও তিনি ইনস্টাগ্রামে উপস্থিত ছিলেন। এমন কথাই শোনা গিয়েছে।

শুক্রবার সকাল থেকে বেশ কিছু সময় সাংসদ টুইটারে ভিডিও পোস্ট করেছিলেন। রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী এই ভিডিওতে কমেন্ট করেছেন শেয়ারও করেছেন। ইউটিউব প্লাটফর্মে সেই গানের ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছিল। ১০ লক্ষ ভিউয়ার্স ছাড়িয়ে গিয়েছে সেই গানের। তারই বার্তা দিয়েছেন বসিরহাটের সাংসদ।

কিন্তু তার সংসদ এলাকা নিয়ে মন্তব্য কোথায়? শেখ শাহজাহান সম্পর্কে তার কি মত? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হল তার এলাকায় গিয়ে" প্রতিবাদ কি তিনি করবেন? একাধিক প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহল থেকে। কিন্তু নুসরত প্রতিবারের মতোই এবারও সব কিছুর বাইরে নিজের জগতে। রাজনৈতিক মহলে নুসরতকে নিয়ে বিতর্ক কম নেই। আরও একটি বিতর্ক বাড়ল সন্দেশখালির ঘটনায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+