সাংসদ সুদীপকে বদলের ডাক, তাপস রায় জিতবেন দাবি সজল ঘোষের

তিন বারের পুরনো সাংসদ আবার কেন? এবার উত্তর কলকাতা নতুন সাংসদ চায়। এমনই দাবি করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। দোল উৎসব উপলক্ষ্যে লেবুতলা পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিজেপি রাজ্যের লোকসভা আসনের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। তাপস সদ্য তৃণমূল ছেড়েছেন। বিজেপির পতাকা হাতে নিয়ে অঙ্গীকারবধ্য হন। এবার তিনিই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী।

তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায় লড়াইয়ে নেমেছেন। গতকাল প্রার্থী ঘোষণা হওয়ার পর আজই পথে নেমে পড়েছেন তাপস। নিজের পাড়ায় একপ্রস্ত রং, আবির খেলেন তাপস রায়। এরপর বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে যান লেবুতলা পার্কে।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ সহ অন্যান্য নেতা - কর্মীরা ছিলেন। সেখানে আবীর, রঙ সহযোগে দোল খেলা হয়। সন্দেশখালিতে রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। শেখ শাহজাহানদের বিরুদ্ধে রেখা মুখ খুলেছিলেন। সেই নিয়ে বার্তা দিয়েছেন তাপস রায়।

তৃণমূল কখনও তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি। ওই দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন বলেও অভিযোগ। উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তাঁর প্রবল ক্ষোভ।

তাপস রায়কে জেতাতে হবে। এই বার্তা বিজেপি কর্মী - সমর্থকদের কাছে ছড়িয়ে পড়ছে। তাপস রায় উত্তর কলকাতা থেকে জিতবেন। এমনই দাবি করেছেন সজল ঘোষ। চার জুন অকাল হোলি খেলা হবে। এই বার্তা তিনি দিয়েছেন।

কয়েক বছর অন্তর জামাকাপড় বদল করা হয়। তাহলে ১৫ বছর ধরে কেন একই সাংসদকে রাখা হবে? রাজনৈতিকভাবে এক্সপায়ারি ডেট ওভার হয়ে যাওয়া সাংসদকে কেন বদল করা হবে না? সেই ডাক দিয়েছেম সজল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+