'যত চাইবে তার দ্বিগুন পাবে', গুজবের জেরে এটিএম-এর ভিড় সামলাতে গলদঘর্ম পুলিশ
হাওড়া, ২৬ নভেম্বর : "এ এক জাদু এটিএম। যত টাকা চাওয়া হবে, তার দ্বিগুন টাকা এই এটিএম থেকে বেরিয়ে আসবে।" কার মুখে প্রথম শোনা গিয়েছিল কথাটি তা বড় কথা নয়, কিন্তু এমনটা হলে যে এই সুযোগ ছাড়া যাবে না। আর তাই নাওয়া খাওয়া ভুলে গোটা এলাকা হামলে পড়ল পাড়ার জাদু এটিএম-এ উপর।
আজগুবি গল্প মোটেই না। হাওড়ার বাগনান এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম-কে কেন্দ্র করেই বুধবার রাতে হুলুস্থুলু বাগনানে। ভিড় হু হু করে বাড়তে থাকায় অশান্তি এড়াতে এটিএম-এর সামনে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হল।[(ছবি) এটিএম ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষিত থাকুন এই ৬ উপায়ে]

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় নেতাদের বক্তব্য, এই এটিএম- এ যত টাকা চাওয়া হচ্ছে তার দ্বিগুন টাকা মিলছে এই কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে। ব্যস তাতেই সব এটিএম ছেড়ে লোকজন ভিড় জমাতে শুরু করেন এই এটিএমটির সামনে। মুখে মুখে রটে যায় অনেকেই নাকি এদিনই দ্বিগুন টাকা নিয়ে বেরিয়েছেন এটিএম থেকে। [গোটা 'এটিএম' মেশিন নিয়ে পালাল ডাকাতদল]
ব্যস আর দেখে কে। কথার ভিত্তি আছে না নেই, না ভেবেই টাকা তুলতে এটিএম-এ পরি-মরি করে ছুটছেন সকলে। এই খবর কানে আসতেই, দুই কনস্টেবলকে পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়। যদিও সেখানে এমন কাউকে পাওয়া যায়নি যিনি ১০০ টাকা তুলতে গিয়ে ২০০ টাকা নিয়ে বেরিয়েছেন। এর পরে এলাকার অন্য কয়েকটি জায়গাতেও পুলিশ গিয়ে খোঁজ খবর নেয়। কিন্তু এই খবরের বাস্তবিকতার কোনও প্রমাণ মেলেনি। [ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এটিম, কিন্তু নিরাপত্তা সেই তলানিতেই]
ব্যাঙ্কের তরফে কোনও মন্তব্য করা হয়নি। যদিও পরে এই এটিএম-এ সার্ভার ডাউন হয়ে গেলে ভিড় আস্তে আস্তে কমতে শুরু করে। তার আগে পুলিশ চেষ্টা করেও ভিড় হঠাতে ব্যর্থ হয়।












Click it and Unblock the Notifications