আরজি করের প্রতিবাদ, শ্যামবাজার অবধি মিছিলে শাশ্বত, পরমব্রত, সৃজিত, অনির্বাণরা

আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন টলিউডের শিল্পী, কলাকুশলীরা। টেকনিশিয়ান স্টুডিও থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। মিছিল করে শ্যামবাজার অবধি যাবেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা৷

আরজি কর কাণ্ডে এক সপ্তাহের বেশি পেরিয়ে গিয়েছে সময়। বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। মিছিলে পা মেলাচ্ছেন সাধারণ মানুষ। রাতে রাস্তার দখল নিচ্ছেন মহিলা সমাজ। এই অবস্থায় টলিউডের একটা অংশও এবার পথে নামলেন।

tollywood

রবিবার বিকেলে অভিনেতা, অভিনেত্রী, কলা - কুশলীদের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে সকলের উপস্থিত হবার কথা ছিল। একে একে তারা জমায়েত করতে থাকেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীরা উপস্থিত হন।

এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল চট্টোপাধ্যায়, শুভশ্রী সহ অন্যান্যরা উপস্থিত হন। আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছে। দোষীদের সকলকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি উঠেছে৷ সমাজের সব স্তর থেকে আন্দোলন শুরু হয়েছে৷ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। আজ রবিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেছেন চিকিৎসক, ছাত্রছাত্রীরা৷

টলিউড কেন সেভাবে ঘটনার প্রতিবাদ করছে না? কেন তারা প্রতিবাদে গর্জে উঠছে না? সেই দাবিতে সোশ্যাল মিডিয়ার ঝড় উঠেছে৷ এবার পথে নামলেন টলিউডের একটা অংশ৷ এদিন পরমব্রত চট্টোপাধ্যায় জানান, এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল৷ এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। দোষীদের শাস্তি, বিচারের দাবিতে তাঁরা রাস্তায় নামছেন।

টেকনিশিয়ান স্টুডিও থেকে তাঁরা প্রথমে গাড়িতে খান্না অবধি যাবেন। সেখান থেকে শুরু হবে মিছিল৷ শ্যামবাজার থেকে আরজি কর হাসপাতাল অবধি ন্যায়সংহিতা অনুসারে ১৬৩ ধারা জারি হয়েছে। সেই কারণে মিছিল আরজি কর পর্যন্ত যাবে না। শ্যামবাজার পর্যন্ত হবে এই মিছিল। শ্যামবাজারে মিছিল শেষে বক্তব্য রাখা হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+