বিচারের দাবিতে লড়াই থেকে রাজনীতির ময়দানে? বিজেপির প্রার্থী হতে পারেন অভয়ার মা, নজরে কোন কেন্দ্র?
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর অনুসারে, বিজেপির প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসক 'অভয়া'র মা ভোটে লড়তে পারেন। পরিবারের পক্ষ থেকেই এরকম সম্ভাবনার কথা সামনে এসেছে।

দীর্ঘদিন ধরে মেয়ের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে অভয়ার মা-বাবা আন্দোলন চালিয়ে আসছেন। আর সেই প্রেক্ষাপটেই রাজনীতিতে তাঁদের প্রবেশের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার আলোচনা। কিছুদিন আগেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন। যদিও সেই বৈঠকের বিষয়ে স্পষ্ট ভাবে কোনও কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, এই কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। দলটি তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে। তিনি হলেন প্রয়াত নেতানির্মল ঘোষের পুত্র। আবার সিপিএমের প্রার্থী হয়েছেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কালতান দাসগুপ্ত।
এদিকে আবার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ইতিমধ্যেই নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। এলাকার মানুষের সাথে যোগাযোগ বাড়িয়ে তিনি প্রচারে নেমেছেন। তবে অভয়ার মা সত্যিই যদি বিজেপির হয়ে ভোটের ময়দানে নামেন, তাহলে নিঃসন্দেহে পানিহাটি কেন্দ্রের লড়াই আরও বেশি আলোচনার কেন্দ্রে চলে আসবে।












Click it and Unblock the Notifications