বিনীত গোয়েল সম্পর্কে রাষ্ট্রপতিকে চিঠি শুভেন্দুর? কী লিখলেন তিনি?
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকে পদক ফিরিয়ে নেওয়া হোক। এই আবেদন করেছেন শুভেন্দু। আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। পুলিশের ভূমিকা নিয়ে প্রতিদিন প্রশ্ন উঠছে। সেই আবহে এবার এই চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা।
গতকাল বুধবার আরও একবার রাত দখল অভিযান ছিল। বাংলার প্রতিবাদী মানুষ সমবেত হয়েছিলেন এই কর্মসূচিতে। রাত ন'টা থেকে দশটা এক ঘন্টা কলকাতা শহরের আলো নিভিয়ে দেওয়া হয়। তবে সব কিছু ছাপিয়ে গিয়েছে নির্যাতিতা তরুণীর মা বাবার বক্তব্য।

আরও একবার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাঁরা। পুলিশ পুরোদস্তুর তাঁর পরিবারের সঙ্গে অসৌজন্যের আচরণ করেছে। সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টাও হয়েছিল। এই কথা সামনে উঠে আসছে। নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনে প্রতিবাদ তৈরি হয়েছে নতুন করে।
আগাগোড়া আরজি কর হাসপাতালে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শুভেন্দু অধিকারী নিজে একাধিকবার আক্রমণাত্মক মন্তব্য করেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সম্পর্কে। এবার আরও কয়েক কদম এগিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন তিনি।
I have written a letter to the Hon'ble President of India; Smt. Droupadi Murmu Ji requesting her to withdraw/forfeit the prestigious President's Police Medal and Police Medal conferred upon Shri Vineet Goyal; IPS, (West Bengal: RR – 1994), presently Commissioner of Police,… pic.twitter.com/uaNeQppibZ
— Suvendu Adhikari (@SuvenduWB) September 5, 2024
১৪ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর। তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা। অপরাধীদের আড়াল করার চেষ্টা। এমন মারাত্মক অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে এই কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টি বুঝতে পেরে গিয়েছে।
সেই কারণে আইপিএস বিনীত গোয়েলের পদক ফিরিয়ে নেওয়া হোক। এই দাবি করছেন শুভেন্দু অধিকারী এই মর্মে রাষ্ট্রপতির কাছে তিনি চিঠি লিখলেন। বিনীত গোয়ালের কাজকর্ম কলকাতা পুলিশের ১৬৮ বছরের ঐতিহ্যবাহী ইতিহাসকে নষ্ট করছে। পশ্চিমবঙ্গের পুলিশের খ্যাতিকে ভূলুন্ঠিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বিষয়ে প্রশ্ন উঠেছে।
এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিনীত কোয়েলের পদক ফিরিয়ে নেওয়ার আবেদন করেছেন তিনি।












Click it and Unblock the Notifications