RG Kar Hospital: নিরাপত্তার আশ্বাসই সার, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
ফের কর্মবিরতি শুরু করলেল জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টের শুনানির পর প্রায় ৮ ঘণ্টা ধরে জিবি বৈঠকের পরেই কর্মবিরতীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। গতকাল প্রায় সারারাত ধরেই বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা।
আরজি কর হাসপাতাল কাণ্ডের মামলায় সুপ্রিম শুনানিতে চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থাপনায় কেন দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। এখনও কেন ৫০ শতাংশ কাজও সম্পূর্ণ হয়নি তা নিয়ে সওয়াল করেছিলেন তিনি। এই নিয়ে রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছিলেন কিছু সমস্যার কারণে দেরি হচ্ছে তবে দ্রুত সবটাই করা হয়ে যাবে। একই সঙ্গে এদিন আইনজীবী ইন্দিরা জয়সিং এবং আইনজীবী করুণা নন্দী হাসপাতালের থ্রেট কালচারের প্রসঙ্গ তোলেন সুপ্রিম কোর্টে। এমনকী ইন্দিরা জয়সিং জানিয়েছেন তদন্তের যাঁরা অভিযুক্ত তাঁরা বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে ফলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ভয় পাচ্ছেন তাঁদের নিরপাত্তা নিয়ে। যাঁরা অভিযুক্ত তাঁদের সাসপেন্ড করার আর্জি জানান আইনজীবী ইন্দিরা জয়সিং।
তদন্তে অভিযুক্তদের তালিকায় থাকা চিকিৎসকদের নাম মুখ বন্ধ খামে তাঁরা আদালতে জমা দেবেন বলেও জানিয়েছিলেন ইন্দিরা জয়সিং। সুপ্রিম শুনানিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিরিৎসকদের উপরে মারধরের ঘটনার প্রসঙ্গ তুলেছিলেন আইনজীবী করুণা নন্দী। তিনি বলেছিলেন, আরজি কর কাণ্ডের পরেও ডাক্তারদের উপরে হামলা চলানো হচ্ছে বলে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী।
এদিকে আজ ফের প্রতিবাদ মিছিলে নামছেন আন্দোলনকারীরা। কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা। তার সঙ্গে পা মেলাবে নাগরিক সমাজও। রাজ্যের একাধিক জায়গায় আজ ফের রাত দখলের ডাক। পুজোর মাঝেও চলবে আন্দোলন।












Click it and Unblock the Notifications