RG Kar Incident: আরজি কর কাণ্ডে মমতাকে দুই নির্দেশ রাজ্যপালের, নগরপালের অপসারণের প্রক্রিয়া শুরু চান বোস

RG Kar Incident: আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে তেমনই দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।

একইসঙ্গে নাগরিকদের দাবিকে মান্যতা দিয়ে কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে অপসারণের প্রক্রিয়া শুরু করতেও বলেছেন রাজ্যপাল।

RG Kar Incident

আজও কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হচ্ছে রাত দখল কর্মসূচি। গড়িয়া থেকে যাদবপুর অবধি প্রতিবাদের বার্তা, ন্যায়বিচারের দাবির বার্তা দিয়ে ছবি আঁকা ও লেখা চলছে। কাল আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ১ মাস পূর্তি। কাল রয়েছে সুপ্রিম কোর্টে শুনানিও।

কাল নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তাঁকে দুটি বড় নির্দেশ রাজ্যপালের। রাজভবন সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল বলেছেন, অবিলম্বে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকে কীভাবে জনসাধারণের ন্যায়বিচারের দাবি পূরণ করা সম্ভব তার পথ বের করতে।

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দায়ভার রাজ্য এড়াতে পারে না বলেই মনে করেন রাজ্যপাল। রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রাজ্য সরকার চুপ করেও বসে থাকতে পারে না। রাজ্যপাল বলেছেন, সংবিধান ও আইন মেনেই পদক্ষের করা উচিত রাজ্য সরকারের।

উটপাখির মতো অবস্থায় থেকে রাজ্য সরকারের আখেরে যে লাভ হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল। যেভাবে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণের দাবি উঠেছে নানা জায়গা থেকে, সে কথা মাথায় রেখে সদর্থক পদক্ষেপের জন্যও রাজ্যকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+