RG Kar Hospital: রাতেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছুটলেন চিকিৎসকরা, সিবিআই অফিস পর্যন্ত হবে আজ মিছিলও
RG Kar Hospital Doctor Protest: দীর্ঘ ৪১ দিন পর কাটল জট! আংশিক কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার দফায় দফায় জেনারেল বডির বৈঠক হয়। আর এরপরেই কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান চিকিৎসকরা। কর্মবিরতির পথ থেকে কিছুটা সরে আসলেও আন্দোলন চলবে বলে জানানো হয়েছে। এমনকি আজ শুক্রবার ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল করবেন বলেও জানান চিকিৎসকরা।
বিকেল ৩টে নাগাদ এই মিছিল শুরু হবে। বিচার চেয়েই এই মিছিলের ডাক (RG Kar Hospital Doctor Protest) দেওয়া হয়েছে। অন্যদিকে রাতেই আন্দোলনকারী ডাক্তারদের তরফে একটি টিম বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা দেন। আজ শুক্রবার বন্যা দুর্গত দুই মেদিনীপুরে অভয়া ক্লিনিক খোলার কথাও বলা হয়েছে। আরও কয়েকটি জায়গাতেও এই ক্লিনিক খোলা হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে আন্দোলনকারীদের (RG Kar Hospital Doctor Protest) তরফে দেবাশিস হালদার জানিয়েছেন, বিচারের দাবিতে আজ শুক্রবার মিছিল হবে। এরপর সবাই নিজের নিজের কলেজে ফিরে যাবেন। সেখানে বিভাগ ভিত্তিক এসওপি তৈরি করা হবে। যে সমস্ত জায়গায় প্রয়োজন সেখানে কাজ ফেরা হবে। বাকি জায়গায় কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। এমনকি দাবি মানা না হলে আগামী একসপ্তাহ পর ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার হুমকি জুনিয়র চিকিৎসকদের।
ঘোষণার পর থেকেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তোলার প্রস্তুতি শুরু হয়েছে। বলে রাখা প্রয়োজন, অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার পর একমাস কেটে গিয়েছে। এখনও উত্তাল বাংলা। বিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। ঘটনার পর থেকে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকরা। বিচার, থ্রেট কালচার সহ একাধিক দাবিতে এই আন্দোলন চলে। এমনকি স্বাস্থ্য দফতরের সামনে গত ১০ দিন ধরে ধর্নায় বসেছিলেন।
এই অবস্থায় একাধিকবার বৈঠকের পথ তৈরি হলেও তা ভেস্তে যায়। শর্ত-পাল্টা শর্তে তা হয়নি। যদিও গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে প্রথম বৈঠক হয়। আর সেই বৈঠকে কিছুটা আশার আলো তৈরি হয়। একাধিক দাবি মেনে নেওয়া হয়। আর এই মধ্যেই ভয়ঙ্কর বন্যার কবলে বাংলার একটা অংশ। ডাক্তারদের ফের একবার কাজে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা পরিস্থিতি পর্যালোচনা করেই আংশিক কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications