Govt Hospital security: সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় কোথায় খামতি! মুখ্যমন্ত্রীর দফতরে জমা পড়ল রিপোর্ট
Bengal Govt Hospital security: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital) তোলপাড় বাংলা। ঘটনার পর কয়েকদিন কেটে গিয়েছে। এখনও তেমনটা তদন্তে অগ্রগতি দেখা যায়নি। মাত্র একজনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই অবস্থায় বিচারের দাবিতে তোলপাড় হচ্ছে বাংলায়। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠছে একটাই আওয়াজ, 'উই ওয়ান্ট জাস্টিস'।
একই সঙ্গে মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার দাবিতে বিক্ষোভ (Bengal Govt Hospital security) দেখাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। আর এর মধ্যেই বিশেষ রিপোর্ট জমা পড়ল নবান্নে। ঘটনার পরেই রাজ্যজুড়ে ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে নিরাপত্তায় জোর (Bengal Govt Hospital security) দেওয়ার কথাও বলা হয়। আর এরপরেই এই বিষয়ে সমীক্ষা চালানো হয়। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়ে। যেখানে সিসিটিভি, রেস্ট রুম, সিকিউরিটি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলা হয়েছে। জানা যাচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে এই রিপোর্ট জমা পড়েছে।
যেখানে ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটগুলির নিরাপত্তায় ৭ হাজার সিসিটিভি মোতায়েনের কথা বলা হয়েছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সহ বেশ কয়েকটি হাসপাতালের নিরাপত্তায় ব্যাপক সিসিটিভির লাগানোর কথা বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা মজবুত করতে দু হাজার সিকিউরিটির প্রয়োজনের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর।
অন্যদিকে সরকারি হাসপাতালগুলিতে ডাক্তারদের বিশ্রামের জন্য পর্যাপ্ত রেস্ট রুম নেই। এই বিষয়ে জুনিয়ার ডাক্তাররাও দাবি জানিয়েছেন। এরপরেই এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমীক্ষা চালানো হয়। সেখানে ৯০০টি রেস্ট রুমের প্রয়োজন আছে তাও উয়ল্লেখ করা হয়েছে রিপোর্টে। স্বাস্থ্য দফতরের কাছে প্রথম এই রিপোর্ট জমা পড়ে। এরপর সেটি নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে খবর। এরপর এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications