একুশের ভোটে বিধায়করা খরচ করেছেন কত টাকা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট
একুশের ভোটে বিধায়করা খরচ করেছেন কত টাকা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিধায়করা কত টাকা খরচ করেছেন তার হিসেব অবশেষে প্রকাশ্যে এসেছে। তাতে ৫১ জন বিধায়ক তাঁরে খরচের হিসেব প্রকাশ্যে এনেছে। তাতে দেখা গিয়েছে তাঁরা খরচের জন্য বরাদ্দের ৫০ শতাংশের চেয়েও কম টাকা খরচ করেছে। তাতে দেখা গিয়েছে বিজেপি বিধায়করা তুলনামূলক ভাবে কম টাকা খরচ করেছে তৃণমূল কংগ্রসের থেকে।

ভোটের খরচের হিসেব
বিধানসভা ভোট শেষ হয়ে গিয়েছে। তারপরেই একে একে প্রকাশ্যে আসছে বিধায়কদের খরচের তালিকা। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক তথ্য। তাতে প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের ২৯১ জন বিধায়ক ভোটের কাজে কত টাকা খরচ করেছে তার হিসেব তারা প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে ২০.৫৮ লক্ষ টাকা খরচ করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ৬৭ শতাংশ টাকা খরচ করা হয়েছে। কোন বিধায়ক কত টাকা খরচ করেছেন ভোটের কাজে। এবং কোন বিধায়ক কত টাকা কোন খাতে খরচ করেছেন সেটা প্রকাশ্যে এসেছে।

কত খরচ করেছেন বিধায়করা
দল হিসেবে দেখা গেলে তৃণমূল কংগ্রেসের ২১২জন বিধায়ক ২১.৪৫ লক্ষ টাকা খরচ করেছে ভোটের প্রচারে। আর বিজেপির ৭৭ জন বিধায়ক খরচ করেছেন ১৮.৪৪ লক্ষ টাকা। তৃণমূলকে ৬৯.৭ শতাংশ খরচ করার সীমা বেঁধে দেওয়া ছিল আগেই। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে ৫৯.৯ শতাংশ খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ২৯১ জন বিধায়কের মধ্যে ২২৯ জন বিধায়ক তাঁদের খরচের হিসেব প্রকাশ করেছে। জনসভা, রোড শো, মিটিং মিছিলে কত টাকা খরচ করা হয়েছে তার হিসেব দেওয়া হয়েছে। এর মধ্যে আবার ৬২ জন বিধায়ক জানিয়েছেন তাঁরা মিটিং মিিছলের জন্য একটি টাকাও নাকি খরচ করেননি।

তারকা ছাড়াই ভোট প্রচার
২৯১ জন বিধায়কের মধ্যে ২৯০ জন বিধায়ক জানিয়েছে তারকা ছাড়াই প্রচারে টাকা খরচ করেছে তারা। মিটিং, মিছিল, জনসভায় টাকা খরচ করা হয়েছে।মাত্র ১ জন বিধায়ক জানিয়েঠেন িতনি তারকা ছাড়া প্রচার করেছেন এবং মিটিং মিছিলের জন্য একটি টাকাও খরচ করেননি। অন্যদিকে আবার ৭২ জন বিধায়ক জানিয়েছেন তারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্কচারের জন্য টাকা খরচ করেছে। ২১৯ জন বিধায়ক জানিয়েছেন কোনও রকমসংবাদ মাধ্যমে প্রচারে তারা একটি টাকাও খরচ করেনি। ২৪২ জন বিধায়ক জানিয়েেন প্রচারের কর্মীদের জন্য টাকা খরচ করেছে তারা। ৪৯ জন বিধায়ক জানিয়েছেন প্রচারকদের জন্য একটি টাকাও খরচ করেনি তারা। গাড়ির পিছনে খরচ করেছেন ২৫১ জন বিধায়ক।

খরচের টাকার উৎস কোথায়
খরচের হিসেব দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে টাকা আসছে তার হিসেবও দিয়েছেন বিধায়করা। তাতে জানা গিয়েছে রাজনৈতিক দলগুলিই নির্বাচনের কাজে ৯১ শতাংশ টাকা দিয়েছে। ৪ শতাংশ বিধায়করা নিজেরা দিয়েছেন। আর ৫ শতাংশ টাকা বিভিন্ন খাত থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কে কোথা থেকে ফান্ড সংগ্রহ করেছেন তার অল্প হলেও হিসেব দিয়েছেন বিধায়করা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications