ভারী বৃষ্টির জেরে প্লাবিত উত্তরবঙ্গ, তিস্তায় জারি লাল সতর্কতা
ভারী বৃষ্টির জেরে প্লাবিত উত্তরবঙ্গ, তিস্তায় জারি লাল সতর্কতা
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে নাকাল হয়ে পড়েছে। রবিবার গভীর রাত থেকে টানা বর্ষণে ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে প্লাবিত হয়ে পড়েছে ডুয়ার্স। তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা।

প্রবল বৃষ্টিতে আংড়াভাষা নদীতে শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে চলে গিয়েছে গয়ারকাটা চা বাগানের একাংশ। জ্যোতির্ময় কলোনিতেও জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে জলপাইগুড়ির পানারহাটেও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি ভুটান থেকে জল ছাড়ায় জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। হাতি নালায় ইতিমধ্যেই জল উপচে ঢুকে পড়ে বিন্নাগুড়ির একাধিক এলাকায়। জলবন্দি হয়ে পড়ে ১৫০টি পরিবার। রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করে। বিন্নাগুড়ি–বানারহাটের প্রায় ছয়টি চা-বাগানের উপর দিয়ে বইতে থাকে জলের স্রোত।
বুধবার সকালে গজলডোবায় তিস্তা বাঁধ থেকে ৩৬০০৮৪ কিউসেক জল ছাড়া হয়েছে, এর ফলে দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা।
মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে দার্জিলিঙের রাস্তায় ধস নামে। শিলিগুড়ি থেকে দার্জিলিঙ যাওয়ার পথে রোহিনী রোডে ধস নামে। প্রায় ১২ ঘণ্টা পর বুধবার খুলল রাস্তা খোলা হয়। মঙ্গলবার থেকে যান চলাচল বন্ধ ছিল এই রাস্তায়। গত ১২ জুন দুই বঙ্গেই বর্ষার আগমন ঘটেছে। তার পর থেকে এখনও পর্যন্ত উত্তরে যেন থামতেই চাইছে বর্ষা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications