Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৈশাখীর নামে উইল করতেই শোভনকে উচ্ছেদের নোটিস রত্নার ভাইয়ের

বৈশাখীর নামে উইল করতেই শোভনকে উচ্ছেদের নোটিস রত্নার ভাইয়ের

শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস রত্না চট্টোপাধ্যায়ের ভাইয়ের। ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করার হুঁশিয়ারি দিয়ে নোটিস পাঠিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের শ্যালক। পাল্টা নিশানা করেছেন শোভনও। সেই ফ্ল্যাটে থাকার সব আইনি কাগজ তাঁর আছে। সেটা নিয়েই আইনি জবাব দেব এমনই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

শোভনকে উচ্ছেদের নোটিস

শোভনকে উচ্ছেদের নোটিস

গোলপার্কে ফ্ল্যাটেই বান্ধবী বৈশাখীকে নিয়ে থাকেন শোভন চট্টোপাধ্যায়। বেহালার ফ্ল্যাটে থাকেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর পোস্ট শোরগোল ফেলে দিয়েছে। তারপরেই শোভন চট্টোপাধ্যায়কে গোলপার্কের ফ্ল্যাট খালি করার নোিটস পাঠালেন রত্না চট্টোপাধ্যায়ের ভাই। ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করার আইনি নোটিস পাঠিয়েছেন শোভনের শ্যালক।

শোভনের পাল্টা চ্যালেঞ্জ

শোভনের পাল্টা চ্যালেঞ্জ

যদিও শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি এখনও সেই আইনি নোটিস পাননি। তবে সেটা হাতে পেলে আইনি পথেই জবাব দেবেন। শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন গোলপার্কে ফ্ল্যাটে থাকার জন্য তাঁর যা আইনি কাগজ প্রয়োজন সবই রয়েছে। ভাড়া দেওয়া এবং ভাড়া নেওয়ার চুক্তি পত্রও রয়েছে বলে দাবি করেছেন শোভন বাবু। আইনি পথেই তিনি জবাব দেবেন।

শোভনের পাল্টা অভিযোগ

শোভনের পাল্টা অভিযোগ

শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর পরিবারের লোকেরা তাঁর সম্পত্তি দখল করে রয়েছে। রত্নাদেবী যে ফ্ল্যােট বেহালায় থাকেন সেটা তাঁরই। এবং তাঁর নামেই সবকিছু রয়েছে। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায়ের ভাই মহেশতলায় যে দুটি গোডাউন ভাড়া দেন সেটাও তাঁরই। অথচ একটি টাকাও তাঁরা দেননা। মালিক হিসেবে ভাড়ার যে টাকা তাঁর প্রাপ্য সেটা দেওয়া হয়না বলে অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়।

বৈশাখীর নামে উইল

বৈশাখীর নামে উইল

গতকাল থেকেই শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তােত তিনি লিখেছেন, বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সেই ফেসবুকে তিনি পোস্ট করেেছন আমি থেকে আমরা হলাম। বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় তেমন স্বচ্ছন্দ নন শোভনবাবু। তাঁর যাতে সুবিধা হয় সেকারণেই এই নতুন নামে অ্যাকাউন্ট খোলা। তারপরেই শোনা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে উইল করেছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে সব সম্পত্তি লিখে দিতে চাইছেন শোভনববু।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+