Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ration Strike: নতুন বছরের শুরু থেকেই রেশন ধর্মঘটের ডাক, কীভাবে চাল, গম পাবেন সাধারণ মানুষ?

Ration Strike: বছর শুরুর আগেই সাধারণ মানুষের মাথায় হাত। রেশন কীভাবে পাবেন রাজ্যের সাধারণ মানুষ? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠছে। কারণ, নতুন বছর শুরুর দিন থেকেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া শেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছে।

১ জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ। এমনটাই জানালেন সংগঠনের নেতা বিশম্ভর বসু। তার দাবি, দীর্ঘদিন ধরে সরকারের নজরে আনার চেষ্টা করছেন। কিন্তু কোনওভাবেই তা সম্ভব হচ্ছে না।অবশেষে তারা এই পথ বেছে নিতে বাধ্য হলেন।

Ration strike

আজ ২৯ ডিসেম্বর অল ইন্ডিয়া শেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়। নিউ মার্কেট খাদ্য ভবনের সামনে বেলা ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই কর্মসূচি চলে। দিগম্বর বসু আগামী দিনের আন্দোলনের কর্মসূচির উল্লেখ করেন।

দাবিদাওয়া নিয়ে দিল্লি যাওয়ার ডাকও দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করা হবে। তাদের সমস্যা নিয়ে ডেপুটেশন দেবেন সংগঠনের নেতারা। বছরের শুরু থেকেই ধর্মঘটে যাওয়ার ডাক দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ রেশন পাওয়া নিয়ে সমস্যায় পড়বেন। এমন আশঙ্কাই শুরু হল।

কিন্তু কেন এমন পথে হাঁটছেন তারা? সংগঠনের দাবি, দীর্ঘ দিন ধরেই সরকারের কাছে দাবিদাওয়া পেশ করা হচ্ছে। কিন্তু কোনওভাবেই সেই কথা শোনা হচ্ছে না। বহুদিন ধরেই তারা ওজনে কম মাল পাচ্ছেন। বস্তাসমেত জিনিস ওজন হিসেবে আসছে। ফলে জিনিসের ওজন কম থাকছে প্রতি বস্তায়।

রেশন দোকানের মালিকরা এই রোজগার দিয়েই সংসার চালান। সেই রোজগারেও টান পড়ছে অনেক দিন ধরেই। বিপাকে পড়ছেন বহু রেশন দোকানের মালিক। রেশন ডিলারদের দেশব্যাপী আন্দোলনের ফলে জানুয়ারি ২০২৪ থেকে দেশের গণবণ্টন ব্যবস্থা বিপর্যস্ত হবে। এ জন্য আমরা দেশবাসীর কাছে আগাম মার্জনা চাওয়া হয়েছে। আগামী দিনের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যেই এই আন্দোলন। এমনই দাবি করা হচ্ছে।

তাদের বহু টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া মেটানোর দাবি জানানো হয়েছে। করোনা অতিমারির সময় রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা শুরু করেছিল। সেই সময় টাকা দিয়ে জিনিস কিনে বিনামূল্যে বিতরণ করতে বাধ্য হয়েছিল রেশন ডিলাররা। সেই টাকা এখনও অবধি রেশন ডিলাররা পায়নি বলে অভিযোগ।

সাধারণ মানুষের একটা বড় অংশ এই রেশন ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভর করে। তাদের ঘরে এবার চাল, গম, চিনি ও অন্যান্য সামগ্রী কীভাবে পৌঁছাবে? সাধারণ মানুষদের অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন এই ধর্মঘটের সিদ্ধান্তে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+