আধার-বায়োমেট্রিক ছাড়াই রেশনের সুবিধা নিশ্চিত করল তৃণমূল সরকার, জেলাশাসকদের নয়া নির্দেশ

বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যা বা আধার কার্ড না থাকলেও এবার রাজ্যের গ্রাহকরা রেশন থেকে বঞ্চিত হবেন না। রাজ্য খাদ্য দফতর এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। বর্তমানে ৯৮ শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতেই রেশন পেয়ে থাকেন। তবে কয়েকটি ক্ষেত্রে আঙুলের ছাপ বা রেটিনা না মেলার কারণে কিছু বৈধ গ্রাহকদেরও রেশন পেতে অসুবিধা হচ্ছিল।

এই বিষয়টি নজরে আসার পরে পরিস্থিতি খতিয়ে দেখে খাদ্য দফতর নির্দেশ দিয়েছে, এমন গ্রাহকদের ক্ষেত্রে কোনওভাবেই রেশন দেওয়া বন্ধ করা যাবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখতে হবে। এর আগে খাদ্য দফতরের কাছে বহু অভিযোগ জমা পড়ে যে আধার কার্ড না থাকায় অনেক গ্রাহক বায়োমেট্রিক সমস্যায় পড়ছেন।

-

এই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য সমস্ত জেলাশাসককে নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ অগাস্টের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্টে স্পষ্ট করে জানাতে হবে যে, আধার সংক্রান্ত সমস্যার কারণে কোন কোন এলাকায় কতজন গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। সেই অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরকারের কাছে থাকবে।

পাশাপাশি কোনও রেশন অফিসার বা রেশন ডিলার কুকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তারও বিস্তারিত তথ্য জেলাশাসকের কাছে চাওয়া হয়েছে। তবে খাদ্য দফরের মূল নির্দেশ, কোনও গ্রাহক রেশন পাওয়া থেকে যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

রাজ্য সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর। বণ্টনের ক্ষেত্রে নানা জায়গা থেকে অভিযোগ এলেও সরকার কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, দোষী বা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিনামূল্যে রেশন পরিষেবা সমস্ত রাজ্যবাসীর কাছে যাতে পৌঁছতে পারে, সেটা নিশ্চিত করতেই সরকার নতুন করে নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+