অস্ত্র হাতে হাওড়ায় মিছিল রামভক্তদের! মোথাবাড়ির কায়দায় অশান্তির ছক জঙ্গিদের, মোদীকে বিস্ফোরক চিঠি বিধায়কের
Ram Navami 2025: রামনবমীর শোভাযাত্রাতে জঙ্গি হামলা হওয়ার সম্ভবনা রয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি জানান, মোথাবাড়িতে যেভাবে অশান্তি ছড়ানো হয়েছে। তেমন ভাবে স্লিপার সেলার এই নাশকতার ছক করেছে। আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই।
তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাঁর আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, মালদা এবং মুর্শিদাবাদ এলাকাতে এই স্লিপার সেল কাজ করছে। তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনীর। আর তাই শান্তি বজায় রাখার জন্য রামনবমীর শোভাযাত্রাতে (Ram Navami 2025) আধা সামরিক বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক।

আর এহেন আশঙ্কা ঘিরেই তৈরি হয়েছে জোর বিতর্ক।
Ram Navami 2025: অস্ত্র হাতে মিছিল শুরু হাওড়ায়
অন্যদিকে আগামীকাল রবিবার রামনবমী (Ram Navami 2025) । ঐতিহ্য ও পরম্পরা মেনে আজ শনিবার বিকেলে রামনবমীর প্রাক্কালে অস্ত্র সহ শোভাযাত্রা বের হল হাওড়ার সাঁকরাইলে। পরম্পরা মেনেই এদিন অস্ত্র হাতে এই মিছিল হয়। প্রশাসনের তরফ থেকে আঁটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। সাধারণ মানুষের মধ্যে শোভাযাত্রা ঘিরে উন্মাদনা রয়েছে। প্রতি বছরের মতো এবারেও রামনবমী উপলক্ষে এই মিছিল হয় হাওড়ায়। রামনবমীর আগের দিন বিকেলে হাওড়ার সাঁকরাইলে ত্রিশূল, তরোয়াল প্রমুখ অস্ত্র সহকারে মিছিল হয়। জয় শ্রীরাম স্লোগান দিয়ে মিছিলে অংশ নেন হাজারেরও বেশি ধর্মাবলম্বী মানুষ। বর্ণাঢ্য ওই মিছিল এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে।
Ram Navami 2025: খোলা থাকবে নবান্ন
রামনবমীর মিছিল (Ram Navami 2025) ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন। শনিবার সকালে কলকাতা পুলিশের বিশেষ একটি বৈঠক হয়। এরপরেই পুলিশ কমিশনার নিজে পথে নামেন। খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে রবিবার নবান্নে খোলা হবে বিশেষ কন্ট্রোল রুম। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সহ একাধিক পুলিশ আধিকারিকরা ওই কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন। আর সেখান থেকেই গোটা বাংলার পরিস্থিতির উপর নজর রাখা হবে। একই সঙ্গে প্রত্যেকটি মিছিলের উপর বাড়তি নজর থাকবে।












Click it and Unblock the Notifications