Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajya Sabha Election 2024: রাজ্যসভা নির্বাচনে বিজেপির বাঙালি মুখ শমীক, শুভেন্দুর কী প্রতিক্রিয়া?

Rajya Sabha Election 2024: রাজ্যসভা নির্বাচনেও বাঙালি বনাম বহিরাগত ইস্যু। পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা নির্বাচনে নির্বাচন আসন্ন। তৃণমূল কংগ্রেস এদিনই চার আসনে প্রার্থী দিয়েছে।

তারপরই বিজেপি ঘোষণা করে দিল রাজ্যসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম। বাংলা থেকে বিজেপির একজনেরই জেতার মতো পরিস্থিতি রয়েছে। সেখানে বিশ্বস্ত ও পুরানো সৈনিকেই আস্থা রাখল গেরুয়া শিবির।

Rajya Sabha Election 2024: রাজ্যসভা নির্বাচনে বিজেপির বাঙালি মুখ শমীক

রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী করল শমীক ভট্টাচার্যকে। তিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র। শমীক উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছিলেন ২০১৪ সালে। নারায়ণ মুখোপাধ্যায়ের প্রয়াণে সেবার উপনির্বাচন হয়েছিল।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শমীক লড়লেও হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীপেন্দু বিশ্বাসের কাছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা হেভিওয়েট সৌগত রায়ের বিরুদ্ধে শমীককে প্রার্থী করেছিল বিজেপি। সেবারও তিনি পরাস্ত হন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েও জয়লাভ করতে পারেননি শমীক। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির শান্তনু ঠাকুরের কাছে পরাস্ত মমতাবালা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তারপর আজ নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত মমতাবালা ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাচ্ছেন।

শুভেন্দু মমতাবালাকে বিঁধলেও সেই একই ঘটনা প্রযোজ্য শমীকের ক্ষেত্রেও। তিনিও ২০১৬ সাল থেকে বিভিন্ন নির্বাচনে পরাস্ত হয়েছেন। যদিও বিজেপির মুখপাত্র হিসেবে তাঁর তথ্য সম্বলিত, যুক্তিসঙ্গত রাজনৈতিক বিশ্লেষণের তারিফ করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সংবাদমাধ্যমের সঙ্গেও শমীকের সুসম্পর্ক।

বাংলা থেকে পাঁচটি রাজ্যসভার আসন খালি হচ্ছে। তার জন্যই নির্বাচন হচ্ছে। বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে নিশ্চিত জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। একটি থেকে জয়লাভ করবেন বিজেপি প্রার্থী। তৃণমূল ৪ ও বিজেপি ১ জনেরই নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল।

শুভেন্দু অধিকারী এদিনের ঘোষণার পরই এক্স হ্যান্ডলে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শমীকের জয় যে ১০০ শতাংশ নিশ্চিত, সে কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, রাজ্যসভায় শমীকের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। এদিন শুভেন্দু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বহিরাগত তত্ত্ব তুলে ধরেছেন।

বিজেপি নেতাদের তৃণমূল কংগ্রেস বারেবারেই বহিরাগত বলে তুলে ধরে। আজ তৃণমূলের প্রার্থী তালিকা দেখে শুভেন্দু বলেন, ওরা বাঙালি, বাঙালি করে, কিন্তু আজ যে চারজনের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের দুজনই বাংলার বাইরের। উল্লেখ্য, সুস্মিতা দেব অসমের এবং সাগরিকা ঘোষ দিল্লির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+