বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! একনজরে একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টির পরে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছিল। কিন্তু ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন মঙ্গলবারের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather

আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপরে দু'দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ৩০ এপ্রিল রবিবার ফের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বাল্কা বৃষ্টির সম্ভাবনা।

weather

আবহাওয়া দফতর বুধবার বিকেলে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫০ শতাংশ।

weather

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৪.৮
বহরমপুর ২৪.৪
বাঁকুড়া ২৪.৬
বর্ধমান ২৩
কোচবিহার ১৯.১
দার্জিলিং ১০.৮
কালিম্পং ১৪
দিঘা ২৩.৮
কলকাতা ২৬.৩
দমদম ২৬
কৃষ্ণনগর ২৫.৮
মালদহ ২৪.১
মেদিনীপুর ২৪
শিলিগুড়ি ২০.৫
শ্রীনিকেতন ২৪.২
সুন্দরবন ২৪.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.১)
বহরমপুর (৩৬.২)
বাঁকুড়া (৩৪.৯)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৩.১)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (২৩.৫)
দিঘা (৩৩.৭)
কলকাতা (৩৩.৭)
দমদম (৩৩.৬)
কৃষ্ণনগর (৩৩.৬)
মালদহ (৩৫.৫)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৪.৪)
শ্রীনিকেতন (৩৩.৮)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+