বাংলায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে মহারাজকীয় সাজে! কী দেখতে চলেছে রাজ্য, জানাচ্ছে আবহাওয়ার রিপোর্ট

আবহাওয়ার খামখেয়ালিপনা, কিম্বা গরম কাটিয়ে ফের স্বস্তির বৃষ্টি উপভোগ করার মতো পরিস্থিতি নেই রাজ্যে। তবে আবহাওয়া নিজের খেয়ালেই এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্য়ে আনছে ঝোড়ো শীতল হাওয়া! একনজরে দেখে নেওয়া যাক কী বলছে আবহাওয়ার রিপোর্ট।

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে মহারাজকীয় সাজে!

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে মহারাজকীয় সাজে!

উত্তর পশ্চিম ভারত দিয়ে ঢুকতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরেই এবার বাংলায় প্রবল ঝোড়ো হাওয়া সপ্তাহান্তে থেকে যাবে। ঝঞ্ঝার সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ফলে লকডাউনের সপ্তাহান্ত জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়ছে ।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর প্রভাবে আবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সপ্তাহের শেষ ভাগে পশ্চিমবঙ্গ, সিকিম ,ওড়িশা, ছত্তিশগড় ,বিহারে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহ চলবে গুজরাট রাজস্থানের কিছু অংশে। অন্যদিকে, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 শীতল হাওয়া ও পূবালী হাওয়ার দাপট!

শীতল হাওয়া ও পূবালী হাওয়ার দাপট!

আবহাওয়ার রিপোর্ট বলছে, উত্তর-পশ্চিম শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের পূবালী হওয়ার মিলনে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর জেরে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে প্রবল। উত্তরবঙ্গে বেশ কয়েকটি এলাকায় শিলাবৃ্ষ্টির সম্ভবনা রয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+