'বন্দে ভারতে' চেপে শিলিগুড়ি থেকে ২ ঘণ্টা কম সময়ে পৌঁছে যান সিকিম, তাও আবার...বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Siliguri Sikkim Railway Project: এবার ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। দীর্ঘ সময় ধরে এই রেল প্রকল্পের কাজ চলছে। অবশেষে আশার আলো! আগামী ২০২৭ সালের মধ্যেই এই রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Chief Minister Prem Singh Tamang)।
তাঁর কথায়, এই রেল প্রকল্প চালু হলে সিকিমের পর্যটনে বিপ্লব আসবে। সহজেই ট্রেনে (Siliguri Sikkim Railway Project) করে মানুষ সিকিম পৌঁছে যেতে পারবেন। তাতে একদিকে অনেকটাই সুবিধা হবে অন্যদিকে অনেক দ্রুত যাত্রীরা ট্রেনে সিকিম পৌঁছে যেতে পারবেন। অন্তত দু'ঘন্টা সময় বেচে যাবে বলেও মনে করা হচ্ছে।

Siliguri Sikkim Railway Project: ৯৪ শতাংশ কাজ শেষ
জানা গিয়েছে সেবক রংপো রেল (Sikkim Railway Project) প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। একদিকে পর্যটন ব্যবস্থায় গতি আসবে, অন্যদিকে ভারতীয় সেনার কাছেও এই রেল প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। যা খবর, এই রেল প্রকল্পের কাজ প্রায় ৯৪ শতাংশ হয়ে গিয়েছে। এই প্রকল্প জুড়ে আছে একাধিক টানেল, ব্রিজ ও স্টেশন। আর সেগুলির কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। যা খবর, ইতিমধ্যেই চারটি টানেল নির্মাণের কাজ শেষ। তবে চার নম্বর টানেল তৈরি করতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হয় ইঞ্জিনিয়ারদের।
একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সুড়ঙ্গ পথ ৩৯৮৪ মিটার লম্বা। দার্জিলিংয়ের হনুমান ঝোরা দিয়ে যাবে এই সুড়ঙ্গ রেলপথ (Sikkim Railway Project)। অলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানেলগুলি তৈরি করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যা খবর, অস্ট্রেলিয়ান মেথডকে ব্যবহার করে এই রেলপথ তৈরি করা হচ্ছে। এর ফলে হঠাত করে বিপদ আছড়ে পড়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেক কম বলে দাবি।
Siliguri Sikkim Railway Project: ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস
যা খবর, শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত রেল লাইন চালু হলে সে পথে বন্দে ভারত এক্সপ্রেস চালাতে পারে ভারতীয় রেল। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের রুটও সিকিম পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে এই রেল প্রকল্প বাস্তবের মুখ দেখলেই যাবতীয় সমস্ত সিদ্ধান্ত ধীরে ধীরে রেল কার্যকর করবে বলে দাবি।
Siliguri Sikkim Railway Project: রণকৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ
শিলিগুড়ি সিকিম রেল প্রকল্প (Siliguri Sikkim Railway Project) খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনার জন্য তো বটেই। এই রেল প্রকল্প বাস্তব হলে আরও সুরক্ষিত হয়ে যাবে চিকেনস নেক। শুধু ভারতীয় বিমান বাহিনীর কাছে নয়, রেলপথ সম্প্রসারিত হয়ে গেলে চিন সীমান্তে অনেক দ্রুত সেনাবাহিনীকে একদিকে পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে যুদ্ধাস্ত্র থেকে পরিকাঠামোও অনেক দ্রুত তৈরি করে ফেলা সম্ভব হব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications