Puja Special Trains List 2024: কলকাতা স্টেশন থেকেও ছাড়বে পুরীর ট্রেন, স্পেশাল ছুটবে দিঘা-দার্জিলিংয়ের জন্যেও

Puja Special Trains List 2024: হাতে আর সময় নেই একেবারেই। কয়েকদিনের মধ্যেই পুজোয় মেতে উঠবে আপামর বাঙালি। তবে শুধু বাংলাতেই নয়, আগামী দুমাস ধরে দেশের কোথাও নবরাত্রি, তো কোথাও দিওয়ালী, ছটপুজো পালন করা হয়। বহু মানুষ বেড়াতে যাওয়ার পাশাপাশি আপনজনের কাছেও ফেরেন। উৎসবের মরশুমে একেবারে টিকিট পেতে হিমশিম খেতে হয়।

তাই এবারও একাধিক রুটের জন্য পুজো স্পেশাল ট্রেন (Puja Special Trains List 2024) চালাবে ভারতীয় রেল (Indian Rail)। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী মোট ৪০টি স্পেশাল ট্রেন উৎসবের মরশুমে চালানো হবে। আগামীকাল ১লা অক্টোবর থেকেই এই ট্রেনগুলি চালানো হবে।

Puja Special Trains List 2024

প্রায় ৪ লাখ বার্থ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূর্ব রেল। শুধু তাই নয়, স্পেশাল ট্রেনগুলি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালানো হবে। ফলে এখনও যারা টিকিট কাটেননি তাঁদের টিকিট পেতে কোনও সমস্যা হবে না। রেলের এই সিদ্ধান্তে যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

স্পেশাল ট্রেনগুলি দেশের ব্যস্ততম দুই স্টেশন হাওড়া এবং শিয়ালদহ থেকে ছাড়বে। কিছু ট্রেন কলকাতা স্টেশন থেকেও ছাড়বে। উত্তরবঙ্গ, দিঘা এবং পুরী যাওয়ার ট্রেনগুলিতে ভিড় তুলনামূলক অনেকটাই বেশি থাকে। আর সেই কথা মাথায় রেখে এই সমস্ত রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়াও তালিকায় রয়েছে একাধিক রুট।

  • এক নজরে দেখে নিন কোন কোন রুটে ছুটবে স্পেশাল ট্রেন?

03417/03418 Malda Town - Udhna- Malda Town Puja Special, 03007/03008 Howrah - Khatipura - Howrah Puja Special, 03509/03510 Asansol - Khatipura - Asansol Puja Special, 03131/03132 Sealdah - Gorakhpur - Sealdah Puja Special, 03043/03044 Howrah - Raxaul - Howrah Puja special, 03045/03046 Howrah - Raxaul - Howrah Puja special, 03109/03110 Sealdah - Vadodara- Sealdah Puja special,

03109/03110 Sealdah - Vadodara - Sealdah Puja Special, 03575/03576 Asansol - Anand Vihar - Asansol Puja special and 03435/03436 Malda Town -Anand Vihar - Malda Town Puja special , 03465/03466 Malda Town - Digha - Malda Town Special, 03101/03102 Kolkata - Puri - Kolkata Special,

03187/03188 Sealdah - Jaynagar - Sealdah Special, 03135/03136 Kolkata - Patna Kolkata Special, 03027/03028 Howrah - New Jalpaiguri - Howrah Special, 03107/03108 Sealdah - Lucknow - Sealdah Special, 03423/03424 Bhagalpur - Haridwar - Bhagalpur Special,

03430/03029 Malda Town Secunderabad - Malda Town Special, 03425/03026 Malda Town - Pune - Malda Town Special, 03413/03414 Malda Town - New Delhi - Malda Town Special and 03483/03484 Bhagalpur - New Delhi - Bhagalpur Special.

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি তুলে দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+