Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় ট্রেনে তারাপীঠ যাওয়া যাবে? উত্তর দিল পূর্ব রেল
Kaushiki Amavasya 2023: সেপ্টেম্বরের শুরুতেই ফের ট্রেন বিভ্রাটের খবর সামনে এসেছে। একাধিক রুটে চলছে। বিশেষ করে রামপুরহাট-চাতরা স্টেশনে (Rampurhat-Chatra section) দীর্ঘদিন ধরে চলছে থার্ডলাইনের কাজ।
প্রায় ২৩ কিলোমিটার রেল পথ তৈরির কাজ চলছে। যার ফলে ওই লাইনে বেশ কয়েকদিন ধরেই ব্যাহত ট্রেন (Indian Rail) চলাচল। একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ঘুর পথে চালানো হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

Kaushiki Amavasya 2023: অমাবস্যায় সাজছে তারাপীঠ
রেলের এই কাজের জন্যে তারাপীঠ মন্দির (Tarapith Mandir) কার্যত পর্যটন শূন্য। ওই লাইনে একাধিক ট্রেন (Indian Rail) বাতিল থাকায় ভক্তরা যেতে পারছেন না মা তারা'র কাছে। তবে সামনেই কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর সেই যোগ। আর এই অমাবস্য খুবই গুরুত্বপূর্ণ। লাখ লাখ মানুষ পুণ্যের খোঁজে ছুটে যান তারাপীঠ (Tarapith)। কয়েক এই ব্যবসা এই অমবস্যাকে ঘিরে হয়। পাওয়া যায় না হোটেল।
Kaushiki Amavasya 2023: তারাপীঠ যাওয়া সম্ভব?
কিন্তু এবার কি তারাপীঠ যাওয়া সম্ভব? ট্রেন কি চলবে? কেমন থাকবে পরিস্থিতি? আর তা ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বারবার ট্রেনের আপডেট জানতে চেয়ে ফোন যাচ্ছে কন্ট্রোল রুমে? এই অবস্থায় যাত্রীদের সমস্ত উত্তর দিল রেলওয়ে (Eastern Railway)। আর তা জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী রেলের আশা ওই লাইনে (Rampurhat-Chatra section) সমস্ত কাজ আগামী ৭ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। আর তা শেষ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এমনকি সমস্ত ট্রেন ঠিক ভাবে ওই রুটে চলবে বলেও জানানো হয়েছে।
Kaushiki Amavasya 2023: কি বলছে রেল?
এই বিষয়ে পূর্ব রেলের (Eastern Railway) জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) রামপুরহাট-তারাপীঠ (Rampurhat - Tarapith section) লাইনে ট্রেন চলবে কিনা তা নিয়ে অনেক যাত্রীই খোঁজ নিচ্ছেন। তাঁদের উদ্দেশ্যে আধিকারিক জানিয়েছেন, তারাপীঠ যাওয়ার সমস্ত ট্রেনই নির্ধারিত সময়েও পাওয়া যাবে। রামপুরহাট যাওয়ার সমস্ত ট্রেনের টিকিটে চাহিদা যথেষ্ট বেশি রয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
ইতিমধ্যে 13187 শিয়ালদহ -রামপুরহাট এক্সপ্রেস, 12347 হাওড়া - Rampurhat express, 13175 কাঞ্চনজঘা এক্সপ্রেস, 13017 গণদেবতা এক্সপ্রেসের ট্রেনগুলিতে লম্বা ওয়েটিং লিস্ট রয়েছে বলে জানাচ্ছে রেলওয়ে। ফলে পুরো বিষয়টি নজর রাখা হচ্ছে। এই অবস্থায় স্পেশাল ট্রেন রেল চালাবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications