হাওড়ায় রেলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তদন্ত

রেলের ভিজিলেন্স টিম ও পুলিশ আজ জগাছার নয়াবাজে একটি আবাসনে হানা দিয়ে তাদের গ্রেফতার করে৷ পুলিশ জানিয়েছে, আবাসনের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, প্রশ্ন ও মডেল উত্তর পত্রের জেরক্স কপি-সহ একটি জেরক্স মেশিন, ৭১টি মোবাইল উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ৪লক্ষ ৬৩ হাজার টাকা।
যদিও দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও সৌমিত্র মজুমদার জানিয়েছেন, তাদের কাছ থেকে আগামীকালের পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়নি। গত ২৪ নভেম্বরের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া গিয়েছে৷ তাই আগামীকালের পরীক্ষা বাতিল করা হচ্ছে না৷ ধৃত ব্যক্তি দক্ষিণ পূর্ব রেলের চালক। নাম জগমোহন প্রতাপ সিং। পরীক্ষার্থীরা সকলেই পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার তদন্তে ঘটনাস্থলে গিয়েছে সিবিআই আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত।












Click it and Unblock the Notifications