Raiganj By Election 2024: বাগদার পর রায়গঞ্জেও আক্রান্ত বিজেপি প্রার্থী, ইট ছুড়ে মারার অভিযোগ
বিধানসভা উপনির্বাচনে রাজ্য জুড়ে একের পর এক অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাগদায় বিজেপি প্রার্থীর উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরে আবার রায়গঞ্জেও বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বুথে বুথে ঘুরছিলেন। সেসময় বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন শাসক দলের কর্মীরা। তারপরেই বিজেপি প্রার্থীকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর চেষ্টা সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেসময় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।

চার বিধানসভা কেন্দ্রেই অশান্তি চরমে উঠেছে। কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রেও বুথ জ্যাম-ছাপ্পাবাজির অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেছেন মানিকতলার একাধিক বুঝে জ্যাম করা হচ্ছে। ছাপ্পা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
অন্যদিকে বাগদা বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই উত্তেজনা ছড়িযে পড়েছিল। এই কেন্দ্রে একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে। বিজেপি প্রার্থীকে ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তারপরে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো তাড়া করে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রার্থীকে। এমনকী গাড়ি ভাঙচুরও করা হয় বিজেপি প্রার্থীর।
অন্যদিকে রায়গঞ্জেও একই ভাবে বিজেপি প্রার্থীর উপরে হামলা চালানো হয়। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকী বিজেপি প্রার্থীকে তাড়া করেন তৃণমূল কর্মীরা। কোনও রকমে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।












Click it and Unblock the Notifications