আজ মালদার চাঁচলে রাহুল! নির্বাচন ঘোষণার পর রাজ্যে প্রথম জনসভা কংগ্রেস সভাপতির

মালদহের চাঁচলে সভা দিয়ে শনিবার এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন দুপুর তিনটেয় চাঁচলের কলমবাগানের মাঠেসভা শুরু হওয়ার কথা রয়েছে।

মালদহের চাঁচলে সভা দিয়ে শনিবার এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন দুপুর তিনটেয় চাঁচলের কলমবাগানের মাঠে সভা শুরু হওয়ার কথা রয়েছে। মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে সভা করবেন রাহুল। বিহারের পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে সরাসরি সভা মঞ্চে আসবেন রাহুল। রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছাড়াও, রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রারপ্ত গৌরব গগৈ এবং রাজ্য থেকে ঘোষিত কংগ্রেস প্রার্থীদের বেশিরভাগ এদিনের সভা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আজ মালদার চাঁচলে রাহুল! নির্বাচন ঘোষণার পর রাজ্যে প্রথম জনসভা কংগ্রেস সভাপতির

ইতিমধ্যেই রাহুল গান্ধীর সভার জন্য মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। মঞ্চের পিছনে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখানে হেলিকপ্টার নামার মহড়াও হয় শুক্রবার। চাঁচলে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে সভার জন্য। মূল মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছাড়াও, রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রারপ্ত গৌরব গগৈ এবং রাজ্য থেকে ঘোষিত কংগ্রেস প্রার্থীরা থাকবেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে মূল মঞ্চে ২২ জন থাকবেন বলে জানা গিয়েছে। প্রথমের দিকে মূল মঞ্চ আরও বড় ছিল। কিন্তু রাহুল গান্ধীর নিরাপত্তার স্বার্থে সেই মঞ্চ ছোট করা হয়েছে। মূল মঞ্চের ডানদিকে আরও একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে থাকবেন অন্য নেতারা।

নির্বাচন ঘোষণা হওয়ার পর চাঁচলের কলম বাগানের মাঠে হওয়া সভা, রাজ্যে রাহুল গান্ধীর প্রথম জনসভা। কংগ্রেসের কাছে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রথমে মালদহ, পরে উত্তর ও দক্ষিণ মালদা দুই আসনই কংগ্রেসের দখলে রয়েছে। যদি উত্তর মালদার বিদায়ী কংগ্রেস সাংসদ কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়ে, সেখান থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+