হাই কোর্টের কড়া নির্দেশে অযোগ্যদের নতুন তালিকা প্রকাশ, তথ্য গোপন নিয়ে নতুন প্রশ্ন

নিয়োগে স্বচ্ছতা ফেরাতে আদালতের চাপে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি অবশেষে প্রকাশ করল ২০১৬ র বিতর্কিত প্যানেলের 'অযোগ্য' প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয় ১৮০৬ জনের সেই নতুন তালিকা, যেখানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিতৃপরিচয়, জন্মতারিখ ও বিষয় হাই কোর্টের নির্দেশ অনুযায়ী।

এর আগে রাজ্য মাত্র নাম ও রোল নম্বরই প্রকাশ করেছিল। কিন্তু এসএসসির সাম্প্রতিক শিক্ষক নিয়োগ ফলাফলে বেশ কয়েকজন 'অযোগ্য' প্রার্থীর নাম পরীক্ষার্থী থেকে ইন্টারভিউ তালিকাতেও উঠে আসায় তৈরি হয় তীব্র বিতর্ক। অভিযোগ পৌঁছয় কলকাতা হাই কোর্টে। সেখানেই বিচারপতি অমৃতা সিংহ স্পষ্ট জানান
'শুধু নাম নয়, চিহ্নিত অযোগ্যদের পরিচয়সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতেই হবে।'

কোন স্কুলে পড়াতেন তা কেন নেই? নতুন প্রশ্ন তীব্র হচ্ছে তালিকায় নাম, রোল নম্বর, বিষয়, পিতার নাম ও জন্মতারিখ থাকলেও বাদ পড়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য ২০১৬ সাল থেকে এঁরা কোন কোন স্কুলে কর্মরত ছিলেন? আবার উল্লেখ নেই তাঁদের জাতিগত শ্রেণি সাধারণ, তফশিলি বা অনগ্রসর কোন শ্রেণিভুক্ত। আর এই তথ্য গোপন নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা মেহবুব মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন,
"প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু দিন যাচ্ছে, বিভ্রান্তি শুধু বাড়ছে।"

শিক্ষামন্ত্রীর ঘোষণা, নির্দেশ মানতেই তালিকা প্রকাশ
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, হাই কোর্টের নির্দেশ মানতেই এ দিন এসএসসি নতুন তালিকা প্রকাশ করবে। তার কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হয় সেই তালিকা।

উল্লেখ্য, গত ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এসএসসির একাদশ দ্বাদশ ও নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। এরও আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অগস্টের শেষে প্রথম দফায় প্রকাশিত হয়েছিল চিহ্নিত অযোগ্যদের তালিকা যার ওপর ভিত্তি করেই আদালত তাঁদের পরবর্তী পরীক্ষায় নিষিদ্ধ ঘোষণা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+